1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

ঢাকার অবস্থা দেখলে খুবই খারাপ লাগে, লজ্জাও লাগে: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানী ঢাকা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই নগরীর অবস্থা দেখলে খুবই খারপ লাগে, লজ্জাও লাগে। শহেরর গাড়িগুলোর যে চেহারা, কেমন যেন গরিব-গরিব! রঙ-চঙ করে বাস বের করলেও অনেকগুলোর ফিটনেস নেই।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ঢাকায় সাবওয়ে নির্মাণের সম্ভব্যতা সমীক্ষা শীর্ষক প্রকল্পের খসড়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর মতামত গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর ১১টি দেশের তালিকায় রয়েছে। সে বাংলাদেশের সঙ্গে এটা মানায় না, একটুও মানায় না।

বাসগুলো ভালো করতে চেষ্টা করছেন, আমি অনেক চেষ্টা করেছি। রঙ-চঙ করে বাস বের করে, ফিটনেস নেই। এই ছবির পরিবর্তন করতে হবে। এই শহরে গাড়িগুলোর যে চেহারা, গরিব-গরিব! শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সঙ্গে তুলনা হয় না। সেটার সঙ্গে মেলে না।

ওবায়দুল কাদের বলেন, বিশ্বের ১৪০টি বাসের অযোগ্য শহরের মধ্যে ঢাকা ১৩৭তম। আমার মনে হয়, এটা মেয়র সাহেবরা জানেন এবং এটা মাথায় রেখেই ঢাকাকে নিয়ে পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, সবচেয়ে অপরিকল্পিত একটি শহর। প্ল্যান ছাড়াই এ শহর গড়ে উঠেছে। ভূমিকম্প, বড় ধরনের ঝড় উই আর ইন গ্রেট রিস্ক। স্বপ্নগুলো একজনই দেখেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল এই স্বপ্নগুলো দেখেছেন যিনি। এভাবে আর থাকতে চাই না।

এই সাবওয়ের স্বপ্ন দেখেছেন শেখ হাসিনা। আমরা অত মাথায় নিইনি। বারবার উনি সড়কের কোনো প্রোগ্রাম হলে বলে ফেলতেন সাবওয়ে করা হবে। এই সিটির এখন যে অবস্থা, সাবওয়ে আমাদের করতেই হবে। এর কোনো বিকল্প নেই। পদ্মা যে করতে পারে, সাবওয়েও সে করতে পারে।

আড়াই কোটি লোক অলরেডি রয়ে গেছে। ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী। কোন অবস্থায় গিয়ে দেশ পতিত হবে, বলেন সেতুমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com