1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ডোনাল্ডের বিদায়ে রিয়াদের আবেগঘন বার্তা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবি ডেস্ক: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের পর গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়েই টাইগার ক্রিকেটে অ্যালান ডোনাল্ড অধ্যায় শেষঘয়ে গেল। জাতীয় দলের এই পেস বোলিং কোচ চুক্তির মেয়াদ আর বাড়াবেন না বলেই জানিয়ে দিয়েছেন। পুনে থেকে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় চলে গিয়েছেন ডোনাল্ড।

দক্ষিণ আফ্রিকান এই কিংবদন্তি পেসার টাইগার শিবিরে আর থাকছেন না তা ক্রীড়া বিশ্লেষক থেকে ধরে ভক্ত সকলকেই হতাশ করেছে। সেই সঙ্গে তার বিদায়ে আবেগী হয়েছেন অনেক ক্রিকেটারও।

চলতি নভেম্বরেই সাবেক এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হবার কথা ছিল। তবে টাইগারদের ক্রিকেট বোর্ড থেকে প্রস্তাব দেয়া হয়েছিল মেয়াদ বাড়ানোর। কিন্তু তাতে রাজি হননি তাসকিনদের এই কোচ। পারিবারিক কারণেই তিনি দায়িত্ব ছাড়তে চান বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূস।

ডোনাল্ডের বিদায়ে আবেগঘন বার্তা দিয়েছেন টাইগার ক্রিকেটের এবারের বিশ্বকাপের সেরা পারফর্মার মাহমুদউল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজ থেকে রোববার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে করা পোস্টে রিয়াদ লেখেন, ‘একজন কিংবদন্তি এবং একজন ভদ্রলোক। এতো সুন্দর একটা মানুষ। আপনার সাথে কাজ করা একটি আনন্দদায়ক (সময়) ছিলো।’

ডোনাল্ডের অধীনেই প্রভূত উন্নতি সাধন করেছিল বাংলাদেশের পেস ইউনিট। তার অধীনে নিজেদের নতুন করে আবিষ্কার করেছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং ইবাদত হোসেনরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com