1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

করোনায় আক্রান্ত স্বস্তিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ২৫৬ বার দেখা হয়েছে

•বঙ্গনিউজবিডি ডেস্ক : ভারতীয় তারকাদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। বলিউড কিংবা টালিউড সবখানেই হুড়-হুড় করে বিস্তার লাভ করছে এ ভাইরাস। এবার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির দেহে পড়ল করোনার ছোবল। অভিনেত্রী নিজেই তথ্যটি জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

তবে অন্যদের মতো সাধারণ কথায় নয়, স্বস্তিকা তার করোনার খবর জানিয়েছেন একটু ঘুরিয়ে-পেঁচিয়ে। অভিনেত্রী লিখেছেন, ‘শুনছিলাম এবারও যাদের করোনা হচ্ছে না, তারা নাকি যমেরও অরুচি। যাক আমি আর যমের অরুচির লিস্টে নেই।’

এই কথাতেই স্পষ্ট, করোনায় আক্রান্ত স্বস্তিকা। স্ট্যাটাসে তিনি আবার মজা করে যমের সঙ্গে আলাপও করেছেন! যেখানে যম তাকে প্রশ্ন করছে, ‘আপনি কি কো-ভার্জিন?’ বলা প্রয়োজন, যারা এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হননি, তাদের কো-ভার্জিন বলা হচ্ছে। যমের এমন প্রশ্নের জবাবে স্বস্তিকার উত্তর- ‘আমি নেগেটিভ স্যার।’

করোনার খবর জানালেও বর্তমানে তার কী অবস্থা, সেটা জানাননি স্বস্তিকা। ধারণা করা হচ্ছে, তিনি নিজ বাড়িতেই চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন।

উল্লেখ্য, করোনার প্রথম ঢেউয়ের সময় থেকেই স্বস্তিকা মানুষকে সহযোগিতা করে আসছিলেন। কখনো জোগাড় করে দিয়েছেন রক্ত, কখনো অক্সিজেন, আবার কখনো অসহায় মানুষের খাবারের বন্দোবস্তও করেছেন অভিনেত্রী। যার জন্য বাহবা পেয়েছিলেন গুণী এই তারকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com