1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চারটি ধর্মের সমন্বয়ে- সমাজকে নতুন বার্তা দিতে, দেবী অন ক্যানভাস প্রদর্শনী শুভ সূচনা হলো। ইসরায়েলের হামলায় উত্তপ্ত ইরান, ‘চড়া মূল্য দিতে হবে’—হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর ইরানের দুই পারমাণবিক স্থাপনায় হামলা, তেজস্ক্রিয়তা ছড়ায়নি—দাবি রাষ্ট্রীয় গণমাধ্যমের সৌদি-কুয়েত-আমিরাত-বাহরাইনে দফায় দফায় ইরানের হামলা খুলনার ফুলতলায় ৩ টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার – ২ ইরানে হামলা ঘিরে উত্তেজনা: পাকিস্তানের কড়া হুঁশিয়ারি, আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব সহাবস্থানের বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের ১৯ কোটি টাকার ইয়াবাসহ ৫ কারবারি আটক পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে নিহত ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা খুলনার ফুলতলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর দাফন সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৫ জুলাই) বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে নিজ গ্রাম গটিয়ায় বিকেল সাড়ে ৫টায় তার সব শেষ জানাজা অনুষ্ঠিত হয়। তার আগে বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজে ইমামতি করেন ফজলে রাব্বী মিয়ার ভাগনা মো. রোকনুজ্জামান মিয়া।

সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে ফজলে রাব্বির মরদেহ নিয়ে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সাঘাটা উপজেলার বোনারপাড়ার হেলেঞ্চা গ্রামের ভেরাকোপা বিলে অবতরণ করে। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ ভরতখালি উচ্চ বিদ্যালয় (ডেপুটি স্পিকার যে বিদ্যালয়ে লেখাপড়া করেছেন) মাঠে নিয়ে যাওয়া হয়। এখানে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ওই মাঠে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। গার্ড অব অনার পরিচালনা করেন গাইবান্ধা জেলা প্রশাসক অলিউর রহমান ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

ফজলে রাব্বি মিয়ার প্রতি গার্ড অব অনার জানানো হচ্ছে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে আমেরিকার মাইন্ট সাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বি মিয়া। সোমবার সকালে তার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে। সকাল ১০টায় ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ফজলে রাব্বি মিয়া ৯ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। ফজলে রাব্বি মিয়া গাইবান্ধা-৫ আসনের সাতবারের সংসদ সদস্য ছিলেন।

তিনি জাতীয় সংসদের পরপর দুইবারের ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com