1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
*ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প

ডিম-পেঁয়াজ-আলুর দাম কমেছে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে। এতে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি টিম বাজার তদারকি করে। এ সময় তদারকি টিম একজন দোকান মালিককে সাত হাজার জরিমানা করে।

তবে কোন পণ্যটির দাম কী পরিমাণ কমেছে এবং কোন পণ্যটি কী দামে বিক্রি হচ্ছে সেই তথ্য জানানো হয়নি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমার কথা বলা হয়েছে।

রাজধানীর বনানী কাঁচাবাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। তদারকি টিমের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার।

এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, ডাল, ডিম, আটা, কাঁচামরিচ, সবজি, মাছ ও মুরগির বাজারে তদারকি করা হয়। টিমের সদস্যরা মূল্যতালিকা টাঙানোসহ পণ্যক্রয়ের কয়েকদিনের রশিদ খতিয়ে দেখেন।

মূল্যতালিকা সঠিকভাবে না টাঙানো, যথাযথভাবে না লেখা, মূল্যতালিকা হালনাগাদ ও সংরক্ষণ না করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করার পাশাপাশি বিভিন্ন নির্দেশনা দেন। অভিযানে লক্ষ্য করা যায় গত কয়েক দিনের তুলনায় ডিম, পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কমেছে- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, রাজধানীর হাজারীবাগ ট্যানারি মোড়ের কাঁচাবাজারে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, মুরগি ও চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়মূল্য যাচাই করা হয়। মুরগি, চাল, আলু, পেঁয়াজসহ ও অন্যান্য পণ্যের হালনাগাদ করা মূল্যতালিকা টাঙানোর বিষয়ে তাগিদ দেওয়া হয়। এ অভিযানের নেতৃত্বে দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাকির হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com