1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ডিভোর্স নিয়ে মুখ খুললেন বুবলী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ২৩৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার (৯ মে)। ওইদিন সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খান জানান, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সেই সঙ্গে বলেন, বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না।

শাকিব খানের এমন বক্তব্য প্রসঙ্গে পরদিন বুধবার (১০ মে) বুবলী ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন। সেখানে শাকিবের দিকে বেশ কিছু অভিযোগ ছুঁড়ে জানান, তাদের এখনও ডিভোর্স হয়নি এবং এখনও দুজনের সুসম্পর্ক রয়েছে। তিনি জানান, গেল ঈদেও শাকিবের বাসায় গিয়েছেন, তাকে তুলে খাইয়ে দিয়েছেন, তার সঙ্গে সময় কাটিয়েছেন।

সেসব নিয়ে আবার গতকাল রোববার (১৪ মে) সংবাদমাধ্যমকে দেয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে শাকিব খান জানান, বুবলী মিথ্যাচার করছেন। তিনি বলেন, ‘সে যখন বলছে আমাদের মধ্যে এখনো সম্পর্ক রয়েছে তাহলে সে-ই প্রমাণ দিক।’

শাকিবের এমন বক্তব্য নিয়ে এবার মুখ খুলেছেন বুবলী। সোমবার সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা নিয়ে কথা বলতেই আমার রুচিতে বাধছে। দেখুন, একটা সম্পর্ক-বিয়ে-সন্তান এগুলো খুব পবিত্র একটি জিনিস। এটাকে যে নোংরাভাবে প্রতিষ্ঠিত করতে চায় তাকে নিয়ে আমার সত্যি বারবার কথা বলার আগ্রহ নেই।’

বুবলী বলেন, ‘একজন মেয়ে হিসেবে বিয়ের পর সবসময় আমি চেয়েছি সুন্দরভাবে সংসার করতে, যেটা আপনারা অনেকবার দেখেছেন। আর এই সংসার করতে চাওয়াটাই আমার কাল হলো। এছাড়া কোনো স্বামী-স্ত্রী যদি আলাদা হয়ে যায়, তাহলে তারা হয় সেপারেটেড না হলে ডিভোর্সড।

‘আমি সেটাই বলেছি যে, ডিভোর্স হলে তো ডিভোর্স লেটার থাকবে। আমি তা পাইনি। তার মানে আমাদের সম্পর্কটা আসলে এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনারাই বলুন। আমি কী এখন এটাকে- সেপারেটেড নাকি ডিভোর্সড বলব?’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com