1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক সেন্দি পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরস্থানে আলোকসজ্জা—মানবিকতায় উজ্জ্বল এক দৃষ্টান্ত মর্যাদা ও উৎসবের আবহে দাউদকান্দিতে স্বাধীনতা দিবস উদযাপন, গণতান্ত্রিক চেতনা জোরদারের আহ্বান

ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডে ঈদ জামাতের জন্য অনুদান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ মে, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ঈদে উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে পাঁচটি করে ঈদ জামাতের জন্য ঈদগাহের প্যান্ডেল তৈরিতে ৩০ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)।

রোববার (১ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে প্রতি ওয়ার্ডে পাঁচটি করে ঈদগাহের প্যান্ডেল নির্মাণের জন্য ৩০ হাজার টাকা করে বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

অফিসে আদেশের কথা উল্লেখ করে সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ইতোমধ্যে আর্থিক সহযোগীতার অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কর্তৃক টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিএনসিসির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা বিধি মতে ভ্যাট কেটে টেন্ডারের মাধ্যমে প্রাপ্ত ডেকোরেটরের নামে চেক দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com