1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

ডা. সংযুক্তা সাহার নামে ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতাল নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় ডা. সংযুক্তা সাহার বিরুদ্ধে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুলাই) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে হাসপাতালের পক্ষে মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডা. সংযুক্তা সাহার পক্ষে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার কোর্ট ফি জমা দেওয়া হয়েছে। এখন বিবাদী সংযুক্ত সাহার বিরুদ্ধে সমন জারি করা হবে।

এর আগে গত ২২ জুন বক্তব্য প্রত্যাহার চেয়ে সংযুক্তা সাহাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সংবাদ সম্মেলনে সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের চিকিৎসা নিয়ে বেশ কিছু মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন ডা. সংযুক্ত সাহা। আঁখি তার রোগী নন এবং হাসপাতাল তার সম্পর্কে মিথ্যা বিবৃতি দিয়েছে উল্লেখ করেছেন।

তিনি অভিযোগ করেছেন যে, হাসপাতাল তার কাছ থেকে কোনো সম্মতি নেয়নি এবং প্রশ্ন তোলেন যে অপারেশনের সময় তিনি উপস্থিত না থাকলে কীভাবে এই ঘটনার জন্য তাকে দায়ী করা যেতে পারে। এসব বক্তব্য শুধু ভিত্তিহীনই নয়, হাসপাতালের সুনামও ক্ষুণ্ন করছে।

হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ ছাড়াই নিজ বাসভবনে একটি সংবাদ সম্মেলন করেন সংযুক্ত সাহা। এতে তিনি শর্তাবলি লঙ্ঘন করেছেন এবং এমনভাবে কাজ করেছেন যা হাসপাতালের ব্র্যান্ড এবং সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com