1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রমজানের শেষ জুম্মায় ছোনকা জামে মসজিদে মুসল্লিদের ঢল, ভরে উঠলো ঈমানি আবহ তিন বছর পর রমজানে পাঁচ জুমা, আজ জুমাতুল বিদা; শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর আজ জুমাতুল বিদা, কাল সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফার তেল শোধনাগারে আগুন, ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন দাবি ইসরায়েলের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল

ঠাকুরগাওয়ে “জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা” শীর্ষক কর্মশালা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৩৬৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাওয়ে জলবায়ু সহনশীল কর্ম পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাও পৌরসভার আয়োজনে এবং বিশ্ব ব্যাংক এর অর্থায়নে রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) তথা নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দিনব্যাপী পৌরসভার হলরুমে এ কর্মশালাটি অনুস্ঠিত হয়।

পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এতে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পৌরসভার সাবেক মেয়র মির্জা ফয়সল আমিন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রকিবুজ্জামান, প্রকল্পের উপ পরিচালক মফিজ উদ্দিন বাবলু,নগর পরিকল্পনাবিদ আব্দুর রকিব খান, সাইফুর রহমান রাজন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ রইচ উদ্দিন।
কর্মশালায় আলোচকরা জানান,, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকেরযৌথ অর্থায়নে রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) বাংলাদেশের একটি নিজস্ব বিনিয়োগ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক জুলাই ২০২৪ হতে জুন ২০৩০ পর্যন্ত ৬ বছর মেয়াদে বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ৫৯০১.২২ কোটি টাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)- টেকসই নগর উন্নয়ন, দরিদ্র জনগোষ্ঠির জন্য মৌলিক জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা; শহর ও নগরের ভূমি পরিকল্পনা প্রনয়ণ; শহর ও গ্রামের মধ্যে সংযোগ শক্তিশালীকরণ; উন্নয়ন নিয়ন্ত্রণ নিশ্চিত করা; জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নগর সুশাসন প্রতিষ্ঠা ও আর্থিক ব্যবস্থাপনায় অধিকসংখ্যক জনগোষ্ঠির অংশগ্রহণ নিশ্চিত করবে; এবং পৌরসভা ও সিটি কর্পোরেশনের আর্থিক স্বক্ষমতা বৃদ্ধি করবে।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com