1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ

ঠাকুরগাঁওয়ে চুল কেটে বিবস্ত্র করে তরুণীকে নির্যাতনের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রোড বাজারের খালপারায় চুল কেটে বিবস্ত্র করে নুর বাণু (২০) নামের এক তরুণীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ নভেম্বর) খালপারার নিজ বাসা থেকে আটক হন আলম (৫২) নামে এক অভিযুক্ত। ভুক্তভোগী তরুণী ওই এলাকর মৃত ইউসুব আলীর মেয়ে।

বর্বরতার ঘটনা তুলে ধরে নির্যাতনের শিকার নুর বাণু জানায়, শনিবার রাতে আলমসহ আরও ৭ জন নারী-পুরুষ মিলে তাকে বাসায় ডেকে নেয়। এরপর তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তার মাথার সব চুল কেটে দেয়া হয়। নুর বাণু কান্না করে বারবার ছেড়ে দেবার আকুতি জানালেও কর্ণপাত করেনি কেউ।

নুর বাণু এই বর্বরতার বিচার চেয়ে বলেন, আমি কোনো দোষ করিনি। আমাকে অযথা ধরে নিয়ে গিয়ে এভাবে মারধোর করলো। আমার কাপড় ছিঁড়ে চুল কেটে দিলো। ওরা ওদের মেয়ের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলেছে। কিন্তু একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের সম্পর্ক থাকাটা কিভাবে সম্ভব।

অভিযুক্ত আলম জানান, আমার মেয়ের সাথে নুর বাণুর অবৈধ সম্পর্ক রয়েছে। সেই জন্যে আমি মেয়ের বিয়ে দিতে পারছি না। তাই মেয়েটিকে ডেকে নিয়ে জিঙ্গাসাবাদ শুরু করি। কিন্তু মেয়েটি সব অস্বীকার করে আমার ওপরে গরম দেখাতে থাকে। তাই আমার মেয়ে আর প্রতিবেশী মোবারক আলী মেয়েটিকে কিছুটা চর থাপ্পড় দিয়ে চুল কেটে দিয়েছে।

তবে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের অবৈধ সম্পর্ক থাকা কিভাবে সম্ভব জানতে চাইলে তিনি জানান, নুর বাণুকে মাঝে মাঝে জ্বীনে ধরে।

বিষয়টিতে তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু বিচার দাবি করেছে এলাকাবাসী। এলাকার বাসিন্দা সালাম জানান, মেয়েটির বাবা নেই। মা-মেয়ে কাজ করে খায়। এভাবে অদ্ভুত একটা দায় চাপিয়ে মেয়েটিকে বিবস্ত্র করে নির্যাতন করা ঠিক হয়নি।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, বিষয়টি জানার পরেই আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে একজনকে পাওয়া গেলেও বাকিরা পালিয়ে গেছে। এই বিষয়ে মেয়ের মা বাদি হয়ে থানায় এটি অভিযোগ দায়ের করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com