1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

ঠাকুরগাঁওয়ে ১২৫ জুলাই যোদ্ধাকে উচ্চ ফলনশীল সরিষা বীজ বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভোজ্যতেল উৎপাদনে আত্মনির্ভরতা অর্জন ও তরুণদের কৃষিতে সম্পৃক্ত করতে ঠাকুরগাঁওয়ে ১২৫ জন তরুণ কৃষি উদ্যোক্তা বা ‘জুলাই যোদ্ধা’র মাঝে উচ্চ ফলনশীল সরিষা বীজ (বিনা-১১) বিতরণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

বুধবার (আজ) সদর উপজেলা হলরুমে ‘ডিএই তারুণ্যের উৎসব’ শীর্ষক বিশেষ প্রণোদনা বিতরণ কর্মসূচিতে উদ্যোক্তাদের হাতে বীজ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম। তিনি বলেন, “দেশের আধুনিক কৃষিতে তরুণদের সম্পৃক্ত করাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই তারা কৃষিকে শুধু পেশা নয়, উদ্যোক্তা হিসেবে দেখুক।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন।
অনুষ্ঠানে প্রণোদনা গ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে সালন্দর ইউনিয়নের জাহিদুল ইসলাম ও চিলারং ইউনিয়নের হুমায়ুন আহমেদ কৃষি বিভাগের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কৃষি বিভাগ জানিয়েছে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণ কৃষকদের কৃষি উদ্ভাবন ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com