1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে প্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১৯৩ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে তৈমুল হক (৬৫) নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারের পূর্ব দিকে এক ভুট্টা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রতিবন্ধী ওই ব্যক্তি উপজেলার চ্যাংমারী গুসিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। ওসি মো. সোহেল রানা জানান, ভুট্টা ক্ষেতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে পুলিশ ও সিআইডি টিম। লাশটি দেখে মনে হয় ৩-৪ দিন আগে লোকটির মৃত্যু হয়। লাশের পাশ থেকে একটি বিষের বোতলও পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হবে ও ময়না তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের পরিবার ও স্থানীয় জানান, প্রতিবন্ধী তৈমুল হক ৫ সন্তানের পিতা। তিনি সহজে বাড়ী থেকে বের হন না। গত ৪-৫ দিন আগে তিনি বাড়ী থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজকে বাড়ী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com