1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

ঠাকুরগাঁওয়ে বিসিক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদনের জনমত যাচাই সংক্রান্ত মতবিনিময় সভা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ‘বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী’ শীর্ষক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদনের জনমত যাচাই সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইকো-স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), ঠাকুরগাঁও এর সম্মেলন কক্ষে সোমবার বিকালে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে।
বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরীর প্রকল্প পরিচালক হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক তামিম হাসান, বিশেষ অতিথি জেলা প্রশাসনের সহকারি কমিশনার ইমরান কবির, ঠাকুরগাঁও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মাহমুদুল কবির এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম।
শিল্প মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর উপজেলার অধীনস্থ আকচা ইউনিয়ন এ ৫০ একর জায়গায় “বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নাধীন রয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুসারে প্রকল্পটি “লাল” শ্রেণীর অন্তর্গত, যাতে পরিবেশগত প্রভাব নিরূপন সমীক্ষা পরিচালনা করে পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদন প্রস্তুত করার পর জনমত যাচাই এর বিধান রয়েছে।

“বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন ও দেশের উন্নয়ন স্বার্থে উক্ত প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ সমীক্ষা জনমত যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বক্তারা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com