1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

ঠাকুরগাঁওয়ে বিসিকের ৫ দিনের “শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স” শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধ : ঠাকুরগাঁও জেলা বিসিকের আয়োজনে শুরু হয়েছে “বিসিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স, ১ম ব্যাচ” এর প্রশিক্ষণ। রোববার বেলা ১১ টায় বিসিক ২০২৪-২৫ অর্থবছরের ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন যুগ্ম সচিব এবং বিসিকের রাজশাহী আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার। বিসিক ঠাকুরগাঁও জেলা উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মোরশেদুল ইসলাম, কোর্স সমন্বয়কারী সম্প্রসারণ কর্মকর্তা আরমান আলী ও শিল্পনগরী কর্মকর্তা মাশরুর হাসান।
প্রশিক্ষণে উদ্যোক্তা সৃষ্টি, মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা, উদ্যোক্তাদের পণ্য বিপণনে বিসিকের কার্যক্রম, শিল্পপ্লট বরাদ্দসহ বিসিকের সেবাসমুহ সম্পর্কে সম্ভাবনাময় উদ্যোক্তাদের অবহিত করা হচ্ছে। ❝বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী, ঠাকুরগাঁও❞ প্রকল্পের অফিস ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে একজন সফল উদ্যোক্তার গুণাবলী, লাভজনক প্রকল্প বাছাই, পণ্য বিপণন, আর্থিক ব্যবস্থাপনাসহ প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হবে বলে জানানো হয়। একজন সফল উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে প্রশিক্ষণার্থীদের আশ্বস্ত করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন সম্ভাব্য শিল্প উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ১৬ জন অভিবাসী।
জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com