1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, ১১ লাখ টাকা আত্মসাৎ: প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ দুবাই থেকে ৪০৫ বাংলাদেশিকে নিয়ে ঢাকায় পৌঁছেছে দ্বিতীয় বিশেষ ফ্লাইট কূটনীতিকদের ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিতে বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের অনুরোধ  শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা রমজানে আল-আকসা বন্ধের ঘোষণা ইসরায়েলের, জুমার নামাজ বাতিল ত্যাগ ও মানবসেবার স্বীকৃতি—রেড ক্রিসেন্টের কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন সাজ্জাদুর রহমান মামুন রমজানের আলোয় ‘শখ ও সানন্দা’র ইফতার ও আলোচনা সভা ঈদকে সামনে রেখে অসহায়দের পাশে জয়নাল আহমেদ চৌধুরী, শাড়ি-লুঙ্গি ও খাদ্যসামগ্রী বিতরণ ‘৪ দিনে ৫০০ মার্কিন সেনা নিহত’—ইরানের দাবি, পেন্টাগন বলছে মাত্র ৬

ঠাকুরগাঁওয়ে কীটনাশক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪৪ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক সংরক্ষণ, পণ্যের প্যাকেটে মূল্য,উৎপাদন ও মেয়াদের তারিখ এবং ব্যাচ নম্বর না থাকার অভিযোগে একটি সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃ্‌হস্পতিবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও সুগারমিল মার্কেট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘মেসার্স সোনামণি ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত রাখা এবং পণ্যের প্যাকেটে মূল্য,উৎপাদন ও মেয়াদের তারিখ না থাকার সত্যতা পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশাদুল হক। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবীদ নিহারঞ্জন রায়, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আব্দুল্লাহ আল মুজাহিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল খালেক সরকার।
সদর উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আশাদুল হক এ সময় জানান, অভিযুক্ত ব্যবসায়ী অভিযোগ স্বীকার করে নেয়ায় আরও বড় সাজা দেয়া হয়নি। মেয়াদোত্তীর্ণ কিটনাশক বিক্রি কৃষকদের কৃষি উৎপাদনে বিরাট ক্ষতির কারণ হয়ে থাকে। তাই কোনো কীটনাশক বা সার ব্যবাসায়ীই যেন এ ধরনের ক্ষতিকর কাজ না করতে পারেন সে দিক লক্ষ্য রেখে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com