1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরা উৎসব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের এক  এলাকায় শীত জেঁকে বসার আগে একটা জনপদ গায়ে কাদা মাখামাখি এক প্রাণের উৎসবে মেতে ওঠে।   সদর উপজেলার দুই ইউনিয়নের আকচা ও চিলারং এ অবস্থিত শুক নদীর বুড়ির বাঁধে এই হেমন্তে চলে এক মাছ ধরার উৎসব। রীতিমতো প্রতিযোগিতা চলে মাছ শিকারীদের মধ্যে।
শীতের শুরুতে বুড়ির বাঁধের মাছ ধরা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এভাবেই বছরের পর বছর ধরে এ সময়টাই চলে আসছে বুড়ির বাঁধ এলাকায় মাছ ধরার উৎসব ।  হাজারো মানুষের ভীড়ে একটা মেলা বসে সেখানে ৩ দিনের জন্য।
সোমবার (১৪ অক্টোবর) বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়ির বাঁধের গেট খুলে দেওয়া হয়।
পরে পানি কমলে মঙ্গলবার (১৫ অক্টোবর) থেকে মাছ ধরতে নামেন কয়েক গ্রামের শত শত জেলেসহ সাধারণ মানুষ। বুধবারেও এ মাছ ধরা উৎসব চলবে বলে জানা গেলো।
সরেজমিনে দেখা গেছে, মাছ ধরার জন্য গ্রাম ও শহরের শত শত মানুষ আকচা ও চিলারং এ অবস্থিত শুক নদীর বুড়ির বাঁধে আসেন।
নারী-পুরুষ ও শিশুসহ বৃদ্ধরাও রয়েছেন এ দলে। সবাই জাল, পলো, খোচা ও লাফিজাল নিয়ে নেমে পড়েছেন।
 এছাড়া যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও হাত দিয়ে মাছ ধরতে নেমে গেছেন কাঁদার মধ্যে। সব মিলিয়ে এখানে এখন চলছে মাছ ধরার ধুম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮২ সালে শুকনো মৌসুমে এই এলাকার জমি চাষাবাদের জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর বাঁধ নির্মাণ করা হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে পানি আটকে রাখা হয় ওই এলাকার উঁচু জমি চাষাবাদ করার জন্য। আটকে রাখা পানিতে প্রতি বছরে ঠাকুরগাঁও মৎস্য অধিদপ্তর বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করে। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর চলে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব।
মাছ শিকারিরা ফিকা জাল, লাফি জাল, কারেন্ট জাল, চটকা জালসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে বুড়ির বাঁধে আসেন মাছ শিকার করার জন্য।
ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরিপুর থেকে আসা জাহিদুল ইসলাম বলেন, প্রতিবছর বুড়ির বাঁধে মাছ ধরার জন্য এ দিনটির অপেক্ষায় থাকি। মঙ্গলবার বিকেলে গেট খুলে দেওয়া হয়েছে কিন্তু পানি বেশি থাকায় আজ থেকে মাছ মারা শুরু হয়েছে।
হরিপুরের আমবাড়ি থেকে মাছ ধরতে আসা শাহ আলম বলেন, মাছ ধরার জন্য আমরা ৫ জন খুব ভোরে এসেছি। বুড়ির বাঁধে মাছ ধরতে এসে মনে হচ্ছে, যেন বিরাট এক মেলা, যেদিকে চোখ শুধু মানুষ আর মানুষ। কিন্তু মাছ ধরতে এসে মাছ কিন্তু পাচ্ছি না কারণ স্থানীয় কিছু লোকজন চতুর্দিকে রিং জাল ও কারেন্ট জাল বসিয়ে মাছগুলোকে আটকে রাখে। এভাবে তারা যার যেটি জায়গা সেই জায়গাগুলো দখল করে রাখেন পরে পানি কমলে তারা মাছগুলো মারেন।
মাছ শিকারী ছাড়াও মেলার ভীড় বাড়ায় মাছের ক্রেতারা, শহরের মাছ ক্রেতাদের অভিযোগ, দেশি মাছ শস্তায় পাওয়ার লোভে শহর থেকে এই মাছ কিনতে আসা। কিন্তু এসে দেখা যাচ্ছে শহরের চাইতে এখানকার মাছের দাম বেশি।
ভুল্লী থেকে মাছ কিনতে আসা শাহজাহান  বলেন, এখানে টেংরা, গোচি, শিং, টুনা মাছ প্রতি কেজি ১০০০-১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আর শোল ও রুই কাতল মাছ চাওয়া হচ্ছে ৫০০ থেকে ৬শ টাকা। প্রতি কেজি পুঁটি মাছ ৩০০-৪০০ টাকা।
শহরের বসির পাড়া থেকে আসা সৌখিন মাছ শিকারী আব্দুল মান্নান বলেন, কি মাছ পেলাম সেটা বড় কথা নয়। সারা বছর অপেক্ষা করি এই বুড়ির বাঁধে মাছ ধরতে আসার এ সময়টার জন্য। গ্রামের মেলায় যেন এসেছি, এমন আনন্দ পাই!
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরী জানান, বর্ষাকালে পানি ধরে রাখার পর অক্টোবর মাসের মাঝামাঝি সময় বুড়ির বাঁধের গেট খুলে দেওয়া হয়। এতে উজানের পানি কমে যায়। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর চলে বুড়ির বাঁধে শত শত মানুষের মিলনমেলা ও মাছ ধরার উৎসব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com