1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

ট্রাম্প নির্বাচন করতে পারবেন কি না, সিদ্ধান্ত দেবেন সুপ্রিম কোর্ট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আগামী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আইনি জটিলতায় পড়ছেন তিনি। দুটি রাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। এ নিয়ে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট পদে আসলেই ট্রাম্প লড়তে পারবেন কি না, তা নির্ধারণের জন্য ঐতিহাসিক একটি মামলার শুনানি করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত। শনিবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলায় উসকানি দেওয়ার দায়ে ট্রাম্পকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচন থেকে নিষিদ্ধ করেন সর্বোচ্চ আদালত। এ দিন সুপ্রিম কোর্টে ৪-৩ ভোটে ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন জুরি বোর্ড। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট প্রার্থী যিনি হোয়াইট হাউসের দৌড়ে অযোগ্য বলে বিবেচিত হন।

মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা ব্যবহার করে তাকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে, অভ্যুত্থান বা বিদ্রোহে জড়িত কেউ যুক্তরাষ্ট্রের সরকারি দপ্তরে বসতে পারবে না। আদালতের এমন রায়ের পর মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ঘোষণা দেন ট্রাম্প।

এরপর ২৯ ডিসেম্বর একই অভিযোগে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করা হয়। এখানেও মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীর বিদ্রোহ সংক্রান্ত ধারা ব্যবহার করা হয়।

বিবিসের খবরে বলা হয়, রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ মার্কিন সুপ্রিম কোর্টের বিচারকরা কলোরাডো আদালতের রায়ের বিরুদ্ধে ট্রাম্পের আবেদন আমলে নিয়েছেন। তার আবেদনের ওপর আগামী ফেব্রুয়ারি মাসে শুনানি হবে। একটি মামলার ওপর শুনানি হলেও তা সারা দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটাল হিলে হামলা করেছিল ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। এ হামলায় সমর্থকদের উসকানি দেওয়ায় ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন অনেকে। এ জন্য ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি রাজ্যে মামলা দায়ের করা হয়েছে। তবে ট্রাম্পের আইনজীবীদের দাবি, সংবিধানের চতুর্দশ সংশোধনীর ৩ নম্বর ধারা মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com