1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

ট্রাম্পকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন মার্কিন জ্যোতিষী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইন্টারনেটে জ্যোতিষী হিসেবে বেশ ভাইরাল অ্যামি ট্রিপ ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাবেন এবং কমালা হ্যারিস নির্বাচনে অংশ নেবেন। বলেছিলেন, ২১ জুলাই সরে দাঁড়াবেন বাইডেন। তাই-ই হয়েছে। সেই সঙ্গে তিনি বলছেন, বাইডেনের সূর্যে রয়েছে প্লুটো। ফলে আগামিদিনে তার শারীরিক জটিলতা আরও বাড়বে। তার এমন ভবিষ্যদ্বাণীও মিলে গেছে। বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার আগে তিনি তৃতীয় বারের মতো করোনায় আক্রান্ত হন। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষীর স্পষ্ট ভবিষ্যদ্বাণী হচ্ছে ডনাল্ড ট্রাম্প। এবারের নির্বাচনে জয়ী হলে দ্বিতীয় বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ট্রাম্প। ইন্টারনেটের সবচেয়ে ‘কুখ্যাত’ জ্যোতিষীর তকমাধারী ওই নারী বলছেন, ট্রাম্প নিজেদের পেশাগত সাফল্যের চূড়ায় পৌঁছনোটা উপভোগ করছেন।

এমনকি এবার ক্ষমতায় এলে আরও বেশি ‘পাগলামি’ও নাকি করবেন বর্ষীয়ান এই নেতা! সম্প্রতি তার উপরে হওয়া হামলার উল্লেখ করে অ্যামির দাবি, ইউরেনাস ‘দেখে এটাই বোঝা যায় যে- ট্রাম্পের কেরিয়ারে অনিশ্চয়তাও রয়েছে। বাইডেন সরে দাঁড়ানোর পর ট্রাম্পের ওপরে যে চাপ বাড়ছে সেদিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক পোল। সম্প্রতি দেখা গেছে সম্ভাব্য ভোটারদের মধ্যে ৪৮ শতাংশ বলেছেন, তারা ট্রাম্পকে সমর্থন করবেন। আর ৪৭ শতাংশ বলেছেন, তারা কমালা হ্যারিসের পক্ষে। নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে কমালা হ্যারিসের চেয়ে দুই শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অ্যামি ট্রিপ তার ভবিষ্যদ্বাণীতে আরও বলেছেন, যুক্তরাষ্ট্রে আগস্ট মাস আরও কঠিন পরিস্থিতি আসতে পারে এবং সামনে আরও রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। আগামী ১৯ আগস্ট দেশটির গণতান্ত্রিক জাতীয় সম্মেলন শুরু হতে যাচ্ছে। সূত্র : ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com