1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

টেস্ট দলে মোস্তাফিজ, সাদা বলে ফিরলেন বিজয়-সাইফুদ্দিন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩১৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দুদিন ধরেই আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। একাধিক পেসার চোটে থাকায় লাল বলের চুক্তিতে না থাকা এই পেসারকে টেস্ট ফেরানোর চেষ্টা করছিল টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তাদের চাওয়াই পূরণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজ।

অনুমিতভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। চোট কাটিয়ে ছন্দে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ফিরেছেন সাদা বলের দুই সংস্করণের দলে।

রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন সংস্করণের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। টেস্টে আছেন ১৬ জন, ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে রাখা হয়েছে ১৫ জনকে।

টেস্ট স্কোয়াড : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।

ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফুদ্দিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com