1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ১৯৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নানা জল্পনা কল্পনা শেষে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-২০ বিশ্বকাপের এবারের আসর। তার আগে ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণার সময় নির্ধারণ করে দিয়েছে আইসিসি।

আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগেই টি-২০ বিশ্বকাপের জাতীয় দল ঘোষণা করল বিসিবি। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন লিটন দাস, নুরুল হাসান সোহান এবং ইয়াসির আলী রাব্বি ও এশিয়া কাপের স্কোয়াডে না থাকা নাজমুল হোসেন শান্ত।

গুঞ্জন ছিল অভিজ্ঞতার জন্য আরেকটি টি-২০ বিশ্বকাপের দলে টিকে যাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিজের করে নিতে পারলেন না গত টি-২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার। তিনি ছাড়াও সদ্য সমাপ্ত এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ, এনামুল হক বিজয় ও মাহেদী হাসান।

অস্ট্রেলিয়া বিশ্বকাপের জন্য বিবেচিত হতে পারেন সৌম্য সরকার, এমন গুঞ্জনও ছিল জোরেশোরে। সেরা ১৫ জনের স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যাবেন তিনি। তার সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়া যাবেন রিশাদ হোসেন, মাহেদী এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান, লিটন দাস, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ড বাই: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও সৌম্য সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com