1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

টিকা না পেয়ে ঢামেকে প্রবাসীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৪ বার দেখা হয়েছে

বিক্ষুব্ধ প্রবাসীদের অভিযোগ, ঢামেক কেন্দ্রে টিকা গ্রহণের তারিখ ছিল তাঁদের। টিকাপ্রত্যাশীদের অনেকেই রাজধানীর বাইরে এমনকি দূরের প্রত্যন্ত অঞ্চল থেকে ঢাকায় আসেন। অনেকে আত্মীয়-স্বজনের বাসায় ওঠেন। সেখান থেকে ভোরে টিকাকেন্দ্রে যান। কিন্তু ঢামেকের টিকাকেন্দ্রে কর্মরতরা জানান, আজ টিকা দেওয়া হবে না। এরপর কবে যে টিকা দেওয়া হবে তা-ও নির্দিষ্ট করে বলতে পারেন না। এখন টিকা নিতে না পারলে আবার নতুন করে গ্রাম থেকে আসতে হবে তাদের। এ কারণে টিকার দাবিতে বিক্ষোভ করেন তাঁরা।

তারা জানান, টিকা নিতে না পেরে ঢাকা মেডিক্যালের বহির্বিভাগে বিক্ষোভ শুরু করেন তাঁরা। পরে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাদের হাসপাতাল সীমানার বাইরে বের করে দেন। এর পর তারা পাশের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেখানে তারা টিকার দাবিতে স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা তাঁদের ‘তিন দিনের মধ্যে টিকার ব্যবস্থা করে দেবেন’ মর্মে আশ্বস্ত করলে তাঁরা যার যার বাসায় ফিরে যান।

টিকাপ্রত্যাশী প্রবাসীরা জানান, তাদের অধিকাংশ প্রবাসীর ভিসার মেয়াদ চলে যাচ্ছে। সবাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোক। তাঁরা সবাই এজেন্সিতে টাকা দিয়ে রেখেছেন। কর্তৃপক্ষ তাদের কোনো আশ্বস্তও করতে পারছে না কবে টিকা পেতে পারবেন। তাঁদের দাবি, যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় প্রবাসীদের।

ঢামেক হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা কোনো প্রবাসীকেই আজ প্রথম ডোজ টিকা দেওয়ার জন্য টিকা দেইনি। আজ যারা এসেছেন তাদের আগের তারিখে টিকা নেওয়ার দিন ছিলো। তখন তারা বিভিন্ন কারণে আসতে পারেননি, এখন তারা এসে টিকা নিতে চাচ্ছেন।

তিনি বলেন, আমাদের এখানে প্রথম ডোজ সিনোফার্মার আছে, তাঁদের সিনোফার্মার টিকা নিতে অফার করেছি। বলেছি, আমাদের এখানে সিনোফার্মা চলছে, আপনারা এটা নিতে পারেন। কিছু প্রবাসী যাদের সিনোফার্মা নিলে চলে, যেমন থাইল্যান্ড, ওমানপ্রবাসী, তারা সিনোফার্মা নিচ্ছে। আর যাদের অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার ও মডার্না না নিলে চলবে না তাদের আমরা বলেছি আপনারা খবর রাখেন, যখন সরকার এগুলো চালু করবে তখন আপনারা আসবেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সকালে টিকা নিতে না পারা প্রবাসীরা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। পরে তাঁদের বুঝিয়ে টিকাকেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক বলে জানান তিনি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com