1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ তারুণ্যের আলো-র পক্ষে ঈদ সামগ্রী বিতরণ ঈদের দিনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, শুক্রবার ঈদুল ফিতর—৩০ রোজা পূর্ণ হচ্ছে রমজান রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয় ॥ বিপুল মাদকদ্রব্য মজুদ *ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর*

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : টাঙ্গাইলে শুক্রবার সন্ধ্যায় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন।

সদর উপজেলার হাতিলা এলাকায় ঘটনাটি ঘটে। হতাহতদের মধ্যে তাৎক্ষণিক তিনজনের নাম জানা গেছে। তারা হলেন মা সারা মনি ও বাবা আজগর আলী ও ছেলে আব্দুল্লাহ। হতাহতরা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা জেলার বাসাইল উপজেলার সোনালিয়া থেকে মোটরসাইকেলে টাঙ্গাইলের কোদালিয়া যাচ্ছিলেন। কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রেনটি সদর উপজেলার হাতিলা এলাকায় পৌঁছালে লেভেলক্রসিং পার হওয়ার ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হন। স্থানীয়রা আহত অবস্থায় আজগর আলী ও আব্দুল্লাহকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় উন্নত চিকিৎসার জন্য আজগর আলীকে ঢাকায় পাঠানো করা হয়।

এ বিষয়ে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার মো. সোহেল খান বলেন, ঘটনাটি আমরা শুনেছি, তবে পুলিশ পৌঁছানোর আগে স্বজনরা লাশ বাড়ি নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com