1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে দুইশ টাকার লোভ দেখিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. আব্দুল মান্নান (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ি চালা গ্রামে বিবিএস ক্যাবলস কারখানার পেছনের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা মান্নানকে আটক করে পুলিশে দেয়।

আটক মান্নান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নামাপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করেন।

ভিকটিম শিশু, পুলিশ, শিশুর স্বজন ও স্থানীয়রা জানায়, শিশুটির বয়স যখন তিন বছর তখন শিশুর বাবা তার মাকে ডিভোর্স দেয়। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে থাকত। ২০১৯ সালে মা প্রবাসে চলে গেলে তখন থেকে খালার সঙ্গে থাকে সে। তার খালা স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

আজ (বুধবার) দুপুরে ২শ টাকার লোভ দেখিয়ে ডোমবাড়িচালা গ্রামে লিচু বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে মান্নান। পরে কান্নাকাটি শুরু করলে শিশুটিকে ছেড়ে দেন তিনি। এরপর জঙ্গল থেকে বের হয়ে স্থানীয়দের সব খুলে বলে ভুক্তভোগী শিশুটি।

ওই এলাকার জান্নাত বেগম বলেন, বুধবার দুপুরে শিশুটি বিবিএস ক্যাবল কারখানার পাশ দিয়ে কেঁদে কেঁদে যাচ্ছিল। এ সময় কাঁদার কারণ জিজ্ঞেস করলে সে তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেয়। পরে লিচু বাগানের পেছনের জঙ্গলে গিয়ে শিশুটি দেখিয়ে দিলে মান্নানকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, ঘটনা জানার সঙ্গে সঙ্গে থানা পুলিকে অবহিত করা হয়েছে। এরপর পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে গেছে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলী জিন্নাহ বলেন, ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com