1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

টাইব্রেকারে স্পেনকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আজকের মরক্কো-স্পেন ও পর্তুগাল-সুইজারল্যান্ডের ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি হচ্ছে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই। আজকের খেলা শেষেই জানা যাবে শেষ দল হিসেবে কোন দুই দল যাচ্ছে কোয়ার্টার ফাইনালে।

কিন্তু হয় হয় করেও যেন গোল হচ্ছে না। প্রথম ৯০ মিনিট শেষে খেলা গড়ায় একস্ট্রা টাইমে। তাতেও কাজ হয় নি। শেষ মুহুর্তে একটা সুযোগও এসেছিল স্পেনের জন্য কিন্তু সেটাও কাজে লাগাতে ব্যার্থ হয় স্পেন। মোট ১২০ মিনিটের খেলায় কোনো ফল না হওয়ায় জাপান ক্রোয়েশিয়ার মতো আজকের এই খেলাও গড়ালো টাইব্রেকারে।

দিনের প্রথম খেলায় নিজেদের সেরা একাদশ নিয়েই খেলতে নামলো মরক্কো ও স্পেন। দু‘দলেরই রয়েছে কোয়ার্টার ফাইনালে যাবার সম্ভাবনা। তবে দিন শেষে স্কোরই নির্ধারণ করবে কারা যাচ্ছে শেষ আটে। এ অবস্থায় ০-০ অর্থাৎ গোল শূন্যতে শেষ হয় প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধও তাই। পুরো ৯০ মিনিট খেলা হলো কিন্তু সমানে সমান লড়াই করে কেউ গোল করতে না পারায় খেলা গড়ায় একস্ট্রা টাইমে। অর্থাৎ ১৫ মিনিট করে দুদলকেই খেলতে হবে আরো ৩০ মিনিট। কিন্তু তাতেও আসেনি সমাধান। কেউ গোলের দেখা পায় নি। আর তাতেই সমাধানের জন্য খেলা গড়ালো টাইব্রেকারে।

প্রথমার্ধে শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমিয়ে তোলে দু’দলই। কিন্তু কেউই গোলের দেখা পায় নি। ফলে গোল শূন্য ড্রতে শেষ হয় প্রথমার্ধ।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে আজ মুখোমুখি লড়ছে মরক্কো ও স্পেন। আজকের এই খেলার পর নির্ধারিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের শেষ আটে কে যাচ্ছে মরক্কো না স্পেন।

গ্রুপপর্বে প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপ মিশন শুরু করে স্পেন। তবে পরের দুই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি লা রোজারা। জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর জাপানের কাছে হেরে বসে ২-১ ব্যবধানে।

স্পেনের প্রতিপক্ষ মরক্কো নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মতো দলকে গোলশূন্য রুখে দিয়ে বিশ্বকাপ শুরু করে। পরের ম্যাচে ২-০ গোলে হারিয়ে দেয় আরেক জায়ান্ট বেলজিয়ামকে। গ্রুপের শেষ ম্যাচে কানাডাকে হারায় ২-১ গোলে।

আজ মরক্কো-স্পেনের মধ্যে বিদায় হবে এক দল আর সুইজারল্যান্ড-পর্তুগালের মধ্যেও বাদ হবে এক দল।

এখনকার খেলায় কোন দল শেষ ষোলোর গণ্ডি পেরিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় সেটি দেখতে হলে চোখ রাখতে হবে আজকের খেলার শেষ পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com