1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইগারদের নেতৃত্বে মোসাদ্দেক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ২২৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ে সফর থেকে নুরুল হাসান সোহান ছিটকে যাওয়ায় কৌশল পাল্টেছে বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টিতে দলে নেওয়া হয়েছে ‘বিশ্রাম’প্রাপ্ত মাহমুদউল্লাহ রিয়াদকে। আর সোহান না থাকায় নেতৃত্বভার দেওয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।

হাসান মাহমুদের বলে রবিবারের ম্যাচে আঙুলে চোট পান সোহান। তাতে শেষ টি-টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেট কিপার ব্যাটার। সোহানের ইনজুরিতে শেষ ম্যাচে স্কোয়াডে ফিরেছেন মাহমুদউল্লাহ। বাংলাদেশ ওয়ানডে দলের অংশ হিসেবে মাহমুদউল্লাহ জিম্বাবুয়েতেই অবস্থান করছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোহান আজ (সোমবার) হারারে থেকে দেশের উদ্দেশে বিমানে চড়বেন। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শেষ টি-টোয়েন্টির জন্য মোসাদ্দেক হোসেনকে তারা মনোনীত করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০ রানে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন এই অফস্পিনার। তার ঘূর্ণি জাদুতে বাংলাদেশ দল ৭ উইকেটে ম্যাচ জেতে সিরিজে সমতাও ফিরিয়েছে।

এখন মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে মোসাদ্দেকের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ। তিনি জাতীয় দলের নবম অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। অবশ্য দলে প্রথমবার হলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোসাদ্দেকের নেতৃত্বেই হ্যাটট্রিক শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com