1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৯১ বার দেখা হয়েছে

ভারত বিশ্বকাপে সর্বশেষ ম্যাচ বাংলাদেশের। সেমিফাইনালে যে টাইগাররা উঠছে না, তা সবার আগেই নিশ্চিত হয়েছিলো। বাকি ম্যাচগুলো ছিল শুধু আনুষ্ঠানিকতা। তবে স্রেফ আনুষ্ঠানিকতা বললেও ভুল হবে। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠার লড়াইও ছিল এই ম্যাচগুলোতে।

বাংলাদেশের এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওঠাটা নিশ্চিত নয়। আপাতত কিছুটা এগিয়ে। আজ অস্ট্রেলিয়ার কাছে হেরে গেলেও যদি রান রেট খুব একটা না কমে, তাহলে হয়তো সর্বশেষ দল হিসেবে খেলতে পারবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।

আপাতত সে লক্ষ্যে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে টস করতে নেমে হারলেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এ কারণে বিশ্বকাপে শেষ ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাই আজকের ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। অজিদের বিপক্ষে বাংলাদেশের একাদশে আছে দুই পরিবর্তন। আগের ম্যাচে খেলা তানজিম সাকিব আজ দলে নেই। দুই সাকিবের বদলে আজ খেলবেন নাসুম আহমেদ এবং শেখ মেহেদী।

অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশেও আজ আছে দুই পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে পেসার মিচেল স্টার্ককেও রাখা হয়েছে বিশ্রামে। আফগানিস্তানের বিপক্ষে একাদশে না থাকা স্টিভ স্মিথের সঙ্গে আজ ফিরছেন শন এবট।

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), শেখ মেহেদী, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

অস্ট্রেলিয়া একাদশ: 

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুসেন, জোশ ইঙ্গলিস, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com