1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো নেদারল্যান্ডস

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে বাংলাদেশ দলের মিশন শুরু হচ্ছে আজ। সুপার টুয়েলভে নিজেদের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন টাইগাররা। এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

সোমবার (২৪ অক্টোবর) হোবার্টের বেলেরিভ ওভালে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম ও সহযোগী দেশ নেদারল্যান্ডসের অবস্থান ১৭ নম্বরে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে দুদলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের দুই জয়ের বিপরীতে ডাচরা জিতেছেন একবার।

বিশ্বকাপের প্রথম পর্বে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘এ’ গ্রুপে রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে উঠেছে ডাচরা। তবে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে দলটি। আর বাংলাদেশ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে। কিন্তু দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।

সর্বশেষ ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে খেলেছিল নেদারল্যান্ডস। ভারতের ধর্মশালায় সেই ম্যাচে মাত্র ৮ রানে হেরেছিল তারা। তবে বাংলাদেশের বিপক্ষে দলটির একমাত্র জয় ২০১২ সালে। দ্য হেগে রোমাঞ্চকর সেই ম্যাচে ১ উইকেটে জেতে নেদারল্যান্ডস।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, বাস ডি লিড, কলিন আকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক/উইকেটরক্ষক), টিম প্রিঙ্গেল, টিম ভন ডার গুগটেন, পল ভন মিকোরেন ও রোলফ ভান ডার মারউই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com