1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে পূজা চলবে: জানাল ভারতের হাইকোর্ট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে করা মসজিদ কমিটির আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা মসজিদের বেজমেন্টে পূজা চালিয়ে যেতে পারবে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এর আগে গত ৩১ জানুয়ারি বারানসি জেলা আদালত রায়ে বলেছিলেন, একজন পুরোহিত জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে পূজা করতে পারেন। সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে পূজা শুরু করার সব ব্যবস্থা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।

মসজিদটির ভূগর্ভে চারটি ‘তেখানা’ বা সেলার রয়েছে। সেখানে একজন পুরোহিতদের পরিবার বসবাস করছে।

পরিবারের দাবি, ১৯৯৩ সাল পর্যন্ত বংশগত পুরোহিত হিসেবে তাদের পূজা করার অনুমতি দেয়া হয়েছিল। এরপর সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তির কারণে তৎকালীন মুলায়ম সিং সরকার পূজার অনুমতি বাতিল করে দেয়।

মসজিদের বেজমেন্টে উপাসনা করার অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। এরপর বেজমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় সেখানকার একটি আদালত।

মসজিদ কমিটির দাবি, সেলারে কোনো মূর্তি নেই। তাই ১৯৯৩ সাল পর্যন্ত সেখানে হিন্দু প্রার্থনা করার কোনো প্রশ্ন আসে না।

৩১ জানুয়ারির রায়ের পরেই চ্যালেঞ্জ জানিয়ে ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। শীর্ষ আদালত আবেদন শুনতে না চেয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলে। তার দুই ঘণ্টার মধ্যে আবেদন জমা পড়ে হাইকোর্টে। আজ এর রায় ঘোষণা করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com