1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

জেনিথ ইসলামী লাইফে গ্রুপ বীমা : ২৫শ’ টাকায় মিলল ১০ লাখ টাকার বীমা দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ১০৭৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বীমা গ্রহণের পর প্রিমিয়াম পরিশোধ করা হয় ২ হাজার ৫শ’ টাকা। এরপর মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন গ্রাহক। সকল কাগজপত্র হাতে পাওয়ার চার দিনের মধ্যে নিষ্পত্তি করা হয় এই বীমা দাবি। আর গ্রাহকের নমিনিকে দেয়া হয় মৃত্যুদাবির ১০ লাখ টাকা। গ্রুপ বীমা চুক্তির আওতায় এই বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

মঙ্গলবার রাজধানীর শেওরাপাড়ায় ইয়ুথ গ্রুপের হেড অফিসে বীমা গ্রাহকের মৃত্যুদাবির এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। মৃত গ্রাহকের নিয়োগকারী প্রতিষ্ঠান পেট্রোম্যাক্স এলপিজি হেড অব এইচআর মিসেস লুতফুন নাহারের নিকট এই চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভাইস চেয়ারম্যান ও ইয়ুথ গ্রুপের চেয়ারম্যান রেজাকুল হায়দার।

জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেট্রোম্যাক্স এলপিজি এর ব্যবস্থাপনা পরিচালক আনিস সালাউদ্দিন আহমেদ। আরো উপস্থিত ছিলেন জেনিথ ইসলামী লাইফের জিএম (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।

তথ্য অনুসারে, কর্মকর্তাদের জন্য জেনিথ ইসলামী লাইফে গ্রুপ বীমা করেছিল পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেড। এই চুক্তির আওতায় সদস্য প্রতি ২ হাজার ৫শ’ টাকা প্রিমিয়াম পরিশোধ করে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে গত ৯ অক্টোবর মংলা হতে খুলনা যাওয়ার পথে মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন প্রতিষ্ঠানটির জুনিয়র এক্সিকিউটিভ অফিসার (এইচআর) মো. মকসেদুর রহমান। ওই চুক্তির আওতায় বীমা দাবিটি পরিশোধ করা হলো।

উল্লেখ্য ২০২০ সালে জেনিথ ইসলামী লাইফ ১৩টি মৃত্যুদাবি বাবদ ১১ লাখ ৬১ হাজার টাকা, ৮টি গ্রুপ বীমার দাবি বাবদ ২৮ লাখ ৮২ হাজার টাকা, হাসপাতাল বীমার ৭টি দাবি বাবদ ১ লাখ ৪ হাজার টাকা, ৫৪৭টি এসবি বাবদ ১ কোটি ৬১ লাখ টাকা এবং ১৭টি সারেন্ডার বাবদ ২ লাখ ২২ হাজার টাকা এবং প্রথম একক প্রদান বীমা বাবদ ১ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com