1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে

জুড়ীর কচুরগুল সীমান্তে ২ বাংলাদেশীকে পিটিয়ে মারাত্বক জখম করেছে- বিএসএফ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার কচুরগুল সীমান্তে দুই বাংলাদেশীকে পিটিয়ে মারাত্বক জখম করে সীমান্তে ফেলে রেখে যায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। জানা গেছে গত সোমবার (২৪/ জুলাই) সকাল ১০ ঘটিকায় কচুরগুল বর্ডার থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। ওপর জনকে ১৮০১ নং মেইন পিলারের পাশে থেকে বিজিবির লাঠিটিলার ক্যাম্প  কমান্ডারের নির্দেশে সকাল ১১ ঘটিকায়  স্থানীয়রা উদ্ধার করেন।  গত (২২/জুলাই) দুই ব্যক্তি চট্টগ্রামের রামগড় বর্ডার হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে, পড়ে তারা আগরতলায় গিয়ে ট্রেনে উঠার সময় সন্দেহজনক হওয়ার ফলে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। পুলিশ সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ ) এর কাছে হস্তান্তর করে। পড়ে বিএসএফ তাদের মারধর করে। আটক কৃতরা হলেন   বাড়ি কুড়িগ্রামের ভুড়িঙ্গামারীর জাহাঙ্গীর আলী, খুলনার হৃদয় আহমদ। জাহাঙ্গীর আলী বাংলাদেশে আসে মৌলভীবাজারের জুড়ী উপজেলার দক্ষিণ কচুরগুল এলাকা দিয়ে। সেখানে সে স্থানীয় বাসিন্দাদের হাতে আটক হয়ে বলেন তার সাথে একজনকে সীমান্তে নদীতে ফেলেছে  বিএসএফ। পড়ে বিজিবি ও স্থানীয়রা গিয়ে হৃদয় নামক যুবককে বাংলাদেশ-ভারত সীমান্তের ১৮০১ নং পিলারের পাশে নদী থেকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া বলেন, সকালে একজন অপরিচিত লোক কচুরগুল আসলে স্থানীয়রা তাকে আটক করে। তার পুরো শরীরজুড়ে আঘাতের দাগ  তার দেওয়া তথ্য অনুযায়ী আরেকজনের সন্ধান পাই। তাদের শরীরে মারাত্মক আঘাত করা হয়েছে তাদেরকে অমানুষিক নির্যাতন করা হয়। লাঠিটিলা বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার গোলাম গাউছ এ প্রতিবেদক কে জানান। সকালে স্থানীয়দের হাতে সীমান্তে অপরিচিত এক ব্যক্তি আটক হয়, পরে বিজিবি সেখানে উপস্থিত হয়ে আরেকজনকে উদ্ধার করে। দুই জনের শরীরের বিভিন্ন স্থানে মারাত্বক জখমের দাগ রয়েছে। বিষয়টি আমরা বিজিবির উর্ধ্বতন কর্তৃপক্ষে বলেছি। পরে তাদেরকে আমরা পুলিশের হেফাজতে দিয়েছি।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোশাররফ হোসেন জানান। তাদেরকে বিজিবি প্রহরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে এজাহার নিয়ে বর্ডার অতিক্রম করার অভিযোগে মামলা দায়ের করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com