1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

জুড়ীতে বোরো ফসলি জমি প্রস্তুত করতে ব্যস্ত কৃষক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৩ বার দেখা হয়েছে

জালালুর রহমান, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের জুড়ীতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে উপজেলার মাঠে মাঠে চলছে বোরো ফসলি জমি প্রস্তুতির কাজ। জমি প্রস্তুত ও চারা রোপনের উপযুক্ত সময় হওয়ার ফলে ইতিমধ্যে জমিতে বাচাই, বাঁধ নির্মাণ, পানি সেঁচ ও রোপনে লিপ্ত হয়ে পড়েছেন কৃষকগণ।

উপজেলা কৃষি অফিস সৃত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৬ হাজার ৪৩ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য গত বছরের অর্জন ৫ হাজার ৯২৫ হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

উপজেলার একাধিক অঞ্চলের বোরো ফসলি মাঠ ঘুরে দেখা গেছে, মাঠে মাঠে চলছে বীজতলা ও ফসলি জমি প্রস্তুতির কাজ। জমিতে জমিতে শীতের সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত হাল-চাষ, জমির বাঁধ নির্মাণ, জমিতে পানি সেঁচ ও বেড়া দেওয়ার কাজে ব্যস্ত সময় কাটছে কৃষকদের।

আগাম প্রস্তুত করে কে কার আগে পালা কর্মে চারা রোপণ করবেন এমন প্রতিযোগিতা কৃষকদের মধ্যে (চলমান) শুরু হয়েছে। কেউবা জমিতে সার ও গোবর দিচ্ছেন কেউ শ্রমিকদের তদারকি করছেন, কেউ কেউ বীজতলা তৈরী করে বীজ ছড়িয়ে ফেলছেন আবার কেউ কেউ আগাছা বাছাই করে জমির কোনে একেক স্তুপ করে রাখছেন এমন দৃশ্য হাওরাঞ্চলের সর্বত্রে।

হাকালুকি হাওরের কৃষক নয়া গ্রামের বাসিন্দা শাসন মিয়া বলেন, অন্য ফসলের চেয়ে বোরো আবাদে খরছ বেশি হয়। কিন্তু এবারে বাম্পার ফসল পাওয়ার আশাবাদী।

জুড়ী উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খাঁন এ প্রতিবেদক কে বলেন, কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য ২৫ বিনা ধান ২৫, বঙ্গবন্ধু ধান ১০০ এবং ব্রিধান ১০২ সহ অন্যান্য জাতের বীজ বিতরণ করা হয়েছে। হাওরাঞ্চলে জমি প্রস্তুত বাঁচাই ও রোপণ শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবারে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com