1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

জুলাই আন্দোলনের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধ হতে হবে: তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে মানুষগুলো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা যেন তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আমরা যারা বেঁচে আছি, তারা যেন বাংলাদেশের মানুষের প্রত্যাশিত ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে পারি।

স্থানীয় সময় শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় পূর্ব লন্ডনের দ্য এট্রিয়াম হলে আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে জীবন দানকারী সবার জন্য দোয়া চাই। আমরা যাতে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যেন দেশ গড়ে তুলতে পারি, সেই রহমত যেন আল্লাহ আমাদের দেন। আমরা আল্লাহর দরবারে হাত তুলে সেই দোয়া করি।

তারেক রহমান বলেন, সন্তান হিসেবে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাই। তবে শুধু জিয়াউর রহমানই নয়, দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের জন্য দোয়া চাই।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছিলেন। অতীতে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছিল। দেশে গণতন্ত্র, মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বিএনপি ও এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী এমনকি সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ হয়েছেন। হাজারো মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পঙ্গুত্ববরণ করেছেন অনেকেই।

তারেক রহমান আরও বলেন, বিশেষ করে আমরা যদি জুলাই-আগস্টের আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখবো সেই পলাতক স্বৈরাচার ক্ষমতা ধরে রাখার জন্য যে হারে মানুষকে হত্যা করেছে। বহু মানুষের দৃষ্টি কেড়ে নিয়েছে। জাতিসংঘের হিসাবে ৬৬ জন শিশুকে হত্যা করা হয়েছে। আমরা এসব মানুষের জন্য দোয়া করবো।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমানসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com