1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার।

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : শাহজাহান চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জামায়াতের চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা দীর্ঘদিনের। এ সমস্যা সমাধানের জন্য কার্যকর অবদান রেখেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার ভূমিকাকে অবহেলা করার কারণে আজ পার্বত্য চট্টগ্রামে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই সমস্যা ঘাড়ের ওপর রেখে বাংলাদেশকে অগ্রসর করা কোনোদিনও সম্ভব নয়।

শনিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘পার্বত্য চট্টগ্রামে বিরাজমান বৈষম্য দূরীকরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসসহ তার উপদেষ্টা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক একটি স্পেশাল কমিটি গঠন করা দরকার। পার্বত্য চট্টগ্রাম অত্যন্ত অবহেলিত। সেখানে থাকা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানদের প্রতি যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, তা মোটেও ঠিক হয়নি। বিগত আওয়ামী সরকার তাদের প্রতি অত্যন্ত অন্যায়সূলভ আচরণ করেছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ অতিসত্বর এ সমস্যা সমাধান করা জরুরি।

তিনি অশান্ত পার্বত্য তিন জেলায় হত্যা বন্ধ, অগ্নিকাণ্ড, লুটপাট, হামলা বন্ধ করে এই জঘন্য হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আবদুল মোমেন, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আবুল কালাম আজাদ ও চট্টগ্রাম মহানগরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com