1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২২৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আরেকটি বড় জয়। বুলাওয়েতে কুইনস স্পোর্টস পার্কে আজ শনিবার (১৩ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এক ম্যাচ হাতে রেখেই জিম্বাবুয়ে নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেন বাংলাদেশের মেয়েরা।

আগে ব্যাট করে ৪৬.৪ ওভারে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। তাড়া করতে নেমে ১৫৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ফাহিমা খাতুনের দল। এর মধ্য দিয়ে তিন ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে অলআউট করে দেওয়ার পর ৮ উইকেট ও ২৩৬ বল বাকি রেখেই জিতেছিল বাংলাদেশ।

জিম্বাবুয়ে নারী দলের কেউ ফিফটিও পাননি এদিন। সর্বোচ্চ ৩৫ রানের অপরাজিত ইনিংসটি এসেছে নায়াশা গুয়ানজুরার ব্যাট থেকে। ৩৩ রান করেন মোডেস্টার মোপাচিওয়াকা। বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতে পারেননি জিম্বাবুয়ের মেয়েরা। ৩০ রানে ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২টি করে উইকেট জাহানারা আলম ও সালমা খাতুনের।

তাড়া করতে নেমে পঞ্চম ওভারে ওপেনার শারমিন আক্তার (৮) আউট হলে বিপদের আঁচ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় উইকেটে ১১৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে জয় এনে দেন মুর্শিদা হক ও ফারজানা খাতুন। তিনে নামা ফারজানা ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। ৬৫ বলে ৫১ রানে অন্য প্রান্ত ধরে রাখেন মুর্শিদা। পরশু বুলাওয়েতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com