1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
*পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিদানকে ফ্রান্স ফুটবল প্রধানের অসম্মান, খেপেছেন এমবাপ্পে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ বার দেখা হয়েছে

তবে ফ্রান্সের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করা ফ্রান্সের ফুটবল কিংবদন্তি জিদানকে নিয়ে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান নুয়েল লে গ্রায়েতের ন্যাক্কারজনক মন্তব্যেই মূলত তৈরি হয়েছে বিতর্ক। লে গ্রায়েত ‘আরএমসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি জিদানকে (কোচ বানানোর ব্যাপার) নিয়ে কথা হচ্ছিল। তার অনেক সমর্থক আছে, কেউ কেউ দেশমের বিদায় চাইছিলেন। কিন্তু কে পারবে দেশমকে তীব্র তিরস্কার করতে? কেউই না।’

ফ্রান্স ফুটবল প্রধান আরও যোগ করেন, ‘জিদান ব্রাজিলের কোচ হবেন? তিনি যা খুশি, করতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমি কখনও তার সঙ্গে দেখা করিনি। আমরা কখনও দেশমের সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা ভাবিনি। তিনি যেখানে চান, যে ক্লাবে ইচ্ছে যেতে পারেন। জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? অবশ্যই না। তিনি ফোন করলে আমি ধরতামও না।’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লে গ্রায়েতের নিন্দা করে পিএসজির তারকা এমবাপ্পে লিখেছেন, ‘জিদান মানেই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে কিছুতেই এভাবে অসম্মান করা যায় না।’

এদিকে ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী আমেলি ওদিয়া কাস্তেরা গ্রায়েতকে জিদানের কাছে ক্ষমা চাইতে বলেছেন। টুইটে ফেডারেশনের সভাপতি পদে ইনভার্টেড কমা ব্যবহার করে বলেন, ‘খেলার একজন কিংবদন্তিকে চূড়ান্ত লজ্জাজনক অপমান। যাতে আমরা সবাই-ই আহত। ফ্রান্সের একজন ক্রীড়া সংস্থার ‘প্রেসিডেন্টের’ এমন মন্তব্য করা উচিত নয়। অনুগ্রহ করে জিদানের কাছে ক্ষমা চেয়ে নিন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com