1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

জায়েদ খানের বিরুদ্ধে ১০০ মামলার হুঁশিয়ারি নিপুণের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিপুণ বলেছেন, জায়েদ খান যদি আমাদের নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে প্রয়োজনে আমি ওর বিরুদ্ধে ১০০ মামলা করব।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচন–পরবর্তী সময়ে জায়েদ খানের বিরুদ্ধে অনিয়ম ও নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে গত রোববার বিকেলে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন নিপুণ ও তার প্যানেলের অন্য সদস্যরা।

সেখানে নিপুণ জায়েদ খানের সঙ্গে এক ব্যক্তির মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করেন। স্ক্রিনশটে দেখা যায়, জায়েদ শিল্পী সমিতির নির্বাচনে প্রভাব বিস্তার করতে কারও কাছে সাহায্য চাইছেন।

নিপুণ জানান, জায়েদ খানের কথোপকথনের এসব স্ক্রিনশট পুলিশের মহাপরিদর্শকের কাছেও পাঠিয়েছেন তিনি।

জায়েদ খানের মামলা করার কথা তুলতেই নিপুণ বলেন, আগে করতে দিন। তাহলে আপনি লিখে দিন, আমিও ১০০টি মামলা করব জায়েদ খানের নামে।’

তিনি এ–ও বলেন, আমি মামলা করার মেয়ে নই। এখন জায়েদ খান যদি আমার নামে মামলা করে, তাহলে চলচ্চিত্রের স্বার্থে ওর নামে ১০০ মামলাই করব এবং সেটি করার প্রস্তুতি নিচ্ছি।

আপনি কোন প্রমাণের ভিত্তিতে তার নামে ১০০ মামলা করবেন? এমন প্রশ্নে নিপুণ বলেন, অনেক কিছুই প্রমাণ আছে। কিন্তু আমি এগুলো নিয়ে মামলা করতে চাইনি। যেহেতু সে করতে চাইছে, আমিও করব।

জায়েদ খানের বিরুদ্ধে কবে মামলা করবেন জানতে চাইলে নিপুণ বলেন, ‘আগে জায়েদ করে নিক, ও স্টেপটা বাড়াক, তারপর আমি করব।

এর আগে, বিএফডিসির বাগানে সংবাদ সম্মেলনে জায়েদ খান জানান, রোববার যারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করা হবে। তিনি বলেন, নিপুণকে ১ নম্বর আসামি করব।

২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের কাছে ১৩ ভোটে হেরে গেছেন নিপুণ। এই ফল মেনে নিচ্ছেন না নিপুণ ও তার প্যানেলের প্রার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com