1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

জায়েদ খানের ফাঁস হওয়া স্ক্রিনশট নিয়ে যা জানালো সাইবার ক্রাইম ইউনিট

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হেরে যাওয়া প্রার্থী নিপুণ। সেখানে তিনি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জিতে যাওয়া জায়েদ খান, প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন ও এফডিসির এমডি নুজহাত ইয়াসমনিকে একসঙ্গে একটি গ্যাং বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে দুটি স্ক্রিনশট দেখান নিপুণ। সেখানে জায়েদ খানের সঙ্গে নাম না জানা একজনের কথোপকথন রয়েছে। সেখানে জায়েদ খান লিখেছেন, ভাইয়া পেমেন্ট ক্লিয়ার নো টেনশন।

অপর প্রান্ত থেকে এক ‘ভাইয়া’ লেখেন, বেশ। তাদের সবাইকে বিএফডিসির গেট থেকে দূরে অবস্থান করতে বলে দিয়েছি আমি। তুমি বুকে সাহস রেখে কাজ চালিয়ে যাও।

জায়েদ আবার লেখেন, ভাইয়া, হারুন (প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুন) ভাই বলল, রিয়াজকে সরাতে হবে।

‘ভাইয়া’ লেখেন, শোনো জায়েদ, সব তোমার ইচ্ছেমতো হলে চলবে না। প্রশাসনিক ঝামেলা আমাকে পোহাতে হবে। রিয়াজকে টেকনিক্যালি এখন কিছু করতে গেলে তাতে তোমার ওপর চাপ সৃষ্টি হবে। রিয়াজ বরং ভেতরেই থাকুক। বিকল্প উপায় বের করো।

এমন আরো কিছু কথা আছে স্ক্রিনশট দুটিতে। নিপুণের দাবি, ভোটে অনৈতিক প্রভাব খাটিয়েছেন জায়েদ।

এমন অভিযোগের রোববার রাতে জায়েদ গণমাধ্যমকে জানান, যে স্ক্রিনশট নিপুণ দেখিয়েছে, সেটি নির্বাচনের আগের দিনই জায়েদের কাছে এসেছে এবং তিনি সাইবার ক্রাইম ইউনিটে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন।

সোমবার দুপুরে জায়েদ খান বলেন, স্ক্রিনশটটি যে সুপার এডিটেড, তার প্রমাণ পাওয়া গেছে। আমি সইবার ক্রাইমে অভিযোগ করেছিলাম। ডিসি, ডিবি (স্পেশাল সাইবার ক্রাইম) শরিফুল ইসলাম আমাকে জনিয়েছেন, এটা একটা অ্যাপ থেকে করা হয়েছে। কে, কখন, কোথা থেকে করা হয়েছে তা নিয়ে এখনো আমাকে কিছু জানাননি। তবে তারা আশ্বাস দিয়েছেন, যারা কাজটি করেছেন, তাদেরকেও ধরা হবে।

এ ব্যাপারে ডিবি (স্পেশাল সাইবার ক্রাইম) শরিফুল ইসলাম বলেন গণমাধ্যমকে বলেন, শিল্পী সমিতি নিয়ে কিছু জানি না।

তবে নাম প্রকাশ না করারা শর্তে কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, জায়েদ খানের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আমরা বিষয়টা যাচাই করে দেখেছি। যে স্ক্রিনশটটি নিয়ে কথা বলা হচ্ছে সেটি এডিট করা।

নির্বাচনকে কেন্দ্র করে তার বিরুদ্ধে তথ্যসন্ত্রাস চলছে বলে মনে করেন জায়েদ খান। কর্ম আর সততাই তার মূল শক্তি বলেও মন্তব্য করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com