1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
*চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস* কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

জামায়ত বিজয় লাভ করলে শাসক নয় জণগনের সেবক হবে —মিয়া গোলাম পরওয়ার।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ পরিবর্তন চাই।
গত ১৬-১৭ বছরে যে দুঃশাসন, নির্যাতন, নিষ্পেশন ও অপকর্ম জনগণ দেখেছে সেই নির্যাতন নিষ্পেষণ অপকর্মের দিকে মানুষ আর ফিরে যেতে চাই না।
জনগণ এক ফ্যাসিবাদকে বিদায় দিয়ে নতুন করে আর এক ফ্যাসিবাদকে ক্ষমতায় আনতে চায় না।
তারা এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যা পরিচালিত হবে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠিক তেমন একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই যেখানে থাকবে না কোন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি ও দুঃশাসন। থাকবে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ।
রাষ্ট্রের মালিকানা থাকবে জনগণের আর শাসক হবে সেবক। যেখানে শাসক কখনো শোষক হবে না, লুটপাট করবে না, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, জুলুম নির্যাতন করবে না। তাই একটি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ দেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিন এবং আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাঙ্খিত বাংলাদেশ গঠনে সহায়তা করুন।
শনিবার বিকালে দামোদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াত আয়োজিত জমাদ্দার পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ এনামুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্যা, যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ। সেক্রেটারি মোঃ সেলিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাওলানা সাইফুল হাসান খাঁন, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ নজরুল ইসলাম জমাদ্দার, জেলা ছাত্রশিবির নেতা মোঃ হুসাইন আহমদ, দামোদর ইউনিয়ন আমীর ইঞ্জিনিয়ার শাব্বির আহমদ, উপজেলা শিবির সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা তৈয়বুর রহমান, সেক্রেটারি আঃ হাকিম সরদার, যুব জামায়াত নেতা মাষ্টার ইয়াছিন মোল্যা, ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মোঃ ইয়াছিন আরাফাতসহ প্রমুখ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টি থেকে শ্রমিক নেতা আঃ আজিজ শেখ ও অন্যান্য দল থেকে ( নাম প্রকাশে অনিচ্ছুক) প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে জামায়াতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com