1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) বিকালে চেঙ্গী স্কোয়ার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চ এলাকায় সমাবেশে পরিণত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ রব রাজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁরা সকলকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com