1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার ঢল একুশের প্রথম প্রহরে দাউদকান্দি শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় প্রবাসী দিবস ৩০ ডিসেম্বর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৫৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এখন থেকে প্রতি বছরের ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস (ন্যাশনাল এক্সপ্যাট্রিয়েটস ডে) উদযাপন করা হবে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একইসাথে দিবসটি উদযাপনে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ বিষয়ক পরিপত্রের ‘খ’ ক্রমিকে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার প্রেস ব্রিফিংয়ে এই অনুমোদনের কথা জানান।

তিনি বলেন, ‘প্রবাসী দিবস উদযাপনে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতি বছর ৩০ ডিসেম্বর সরকারিভাবে এটি পালনে পদক্ষেপ নেয়া হলো। মন্ত্রিসভা জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। অভিবাসী দিবসের পাশাপাশি ৩০ ডিসেম্বর প্রবাসী দিবস। সারাদেশে এমনকি সারা পৃথিবীতে যেখানে প্রবাসী ভাই-বোনেরা রয়েছেন তাদের নিয়ে এ দিবসটি পালন করা হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ দিবসে প্রবাসীদের জন্য আমরা কী কী কার্যক্রম গ্রহণ করছি, সেই বিষয়গুলো প্রচার-প্রচারণা হবে। আমরা ইতোমধ্যে ২১টি অনলাইন সেবা চিহ্নিত করেছি। এই ২১টি সেবা প্রবাসীরা দূতাবাস বা মিশন থেকে নিতে পারবে। সেইসাথে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধাটা যদি থাকে। বিভিন্ন দেশের শ্রমিক হাবগুলোতে ডিজিটাল সার্ভিস করবো, সেখানে এজেন্ট ব্যাংকিংয়ের সুবিধা থাকবে। যে ২১টি অনলাইন সেবা রয়েছে, সেগুলো কিভাবে দেয়া যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করব। কিছু নির্দেশনাও এসেছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com