1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

জর্ডানি করিডোর ব্যবহার করছে ইসরাইল : খবর প্রকাশ করায় সাংবাদিকের জেল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলকে ‘ল্যান্ড করিডোর’ দেয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় জর্ডানের এক সাংবাদিককে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জর্ডানের ওই ভূমি ব্যবহার করে ইসরাইলে পণ্য পরিবহন করে আসছে।

ওই অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করায় সাংবাদিক হিবা আবু তাহাকে জর্ডানের বিতর্কিত সাইবার ক্রাইম আইনের আওতায় সাজা দেয়া হয়।

তাহার ‘পার্টনার্স ইন জেনোসাইড… জর্ডানিয়ান ক্যাপিটাল ইনভলভড ইন জেনোসাইড ইন গাজা স্ট্রিপ’ শীর্ষ প্রতিবেদনটি লেবাননি মিডিয়া আউটলেট আনাশের-এ প্রকাশিত হয়।

এতে বলা হয়, জর্ডানের কয়েকটি কোম্পানি এই ল্যান্ড করিডোর দিয়ে ইসরাইলে পণ্যসম্ভার পরিবহন করছে।

ফেব্রুয়ারিতে জর্ডানের প্রধানমন্ত্রী বিশের খঅসানেহ তার দেশের মধ্য দিয়ে ইসরাইলে কোনো ল্যান্ড রুট থাকার কথা অস্বীকার করেন। তিনি প্রতিবেদনটি ‘ভুয়া’ হিসেবে অভিহিত করেন।

তিনি আরো বলেন, জর্ডানে যাওয়া ও আসার পরিবহন রুটগুলো গত ২৫ বছরে কোনো পরিবর্তন হয়নি।

মে মাসে আবু তাহাকে গ্রেফতার করা হয়। জর্ডানি মিডিয়া কমিশন তার বিরুদ্ধে মামলা করার পর তাকে গ্রেফতার করা হয়।

তার আইনজীবী বলেছেন, তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করবেন।

গত বছর জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিতর্কিত সাইবার ক্রাইম আইনটি অনুমোদন করেন। সাংবাদিক ও রাইটস গ্রুপগুলো দাবি করছে, এটি স্বাধীনভাবে কথা বলার ওপর হামলা।

আইনটি পাস হওয়ার পর সাংবাদিক, লেখকদের সামাজিক মিডিয়ায় মতপ্রকাশের জন্যও দণ্ডিত করা হচ্ছে।

গত ৭ অক্টোবর গাজার যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান সাংবাদিক ও ভিন্নমতালম্বীদের ওপর দমন অভিযান চালাচ্ছে, বিশেষ করে মার্চে আম্মানে ইসরাইলি দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর।

আবু তাহাকে ২০২৩ সালের আগস্টেও সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। ওই সময় তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে একটি অনলাইন পোস্ট প্রকাশ করেছিলেন। ওই সময় তাকে তিন মাসের কারাদণ্ড এবং জরিমানা করা হয়েছিল।সূত্র : মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com