1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা, জোর দিলেন বন্ধুত্ব জোরদারে বাংলাদেশে শাওয়ালের চাঁদ দেখা যায়নি, শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি মানবিক আয়োজন নাকি দলীয় প্রদর্শনী? মিরপুরের ঘটনায় উঠছে নৈতিকতার প্রশ্ন সাংবাদিক মো. আইয়ুব আলীর পিতার ইন্তেকাল তারুণ্যের ঢেউয়ে ভর করে মাঠে রোমান খন্দকার, উপজেলা নির্বাচনে নতুন সমীকরণ ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ঈদকে সামনে রেখে মানবিক সহায়তা: অসহায়দের পাশে সাবেক এমপি সালাউদ্দিন আহমেদ জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদের নামাজ, যমুনায় শুভেচ্ছা বিনিময়—রাজনৈতিক নেতাদের ব্যস্ত কর্মসূচি বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: উদ্ধার ও যাত্রী সেবায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজভিডি ডেস্ক রিপোর্ট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবু হোসাইন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে মা-ছেলেসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন। এর মধ্যে আমিনা বেগম পলাতক রয়েছেন। বাকি চার আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে ২০১০ সালের ২৫ মার্চ পাঁচবিবির দরগাপাড়া এলাকায় আবু হোসাইনের পরিবারের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষরা আবু হোসাইনের মাথায় লোহার শাবল দিয়ে আঘাত করে এবং দুই পায়ে মারধর করে জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় আবু হোসাইনকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে বগুড়া মেডিকেলে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার ৯ দিন পর আবু হোসাইন মারা যান।

এ ঘটনায় আবু হোসাইনের বাবা আবু তাহের বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করেন পাঁচবিবি থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক। তদন্ত শেষে ৩০ জুলাই তিনি আদালতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলা চলাকালীন দুই আসামি মারা যান। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com