1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ধানের শীষের পক্ষে বীরগঞ্জে গণজোয়ার, তিন ইউনিয়নে একযোগে বিএনপির জনসভা রূপগঞ্জ তারাবো পৌরসভায় ধানের শীষের গণজোয়ার কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল, আপিল বিভাগেও টেকেনি লিভ টু আপিল গোল্ড’স জিম বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা ৯৯ স্পোর্টস ক্লাব লিমিটেডের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ১৬ বছরে উন্নয়ন হয়নি—মুক্তির পথ ধানের শীষেই : ড. খন্দকার মারুফ ফেনী প্রেসক্লাবে দৈনিক বাংলাদেশের আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে

জয়পুরহাটে জুয়ার আসরে ছবি তুলতে গিয়ে হামলার শিকার সাংবাদিক নোমান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জুয়ার আসরের ছবি তুলতে হামলার শিকার হয়েছেন সাংবাদিক নেওয়াজ মোরশেদ নোমান। ২০ এপ্রিল রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের চেচরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাংবাদিক নেওয়াজ মোরশেদ নোমান দৈনিক বাংলাদেশের আলোর জয়পুরহাট জেলা প্রতিনিধি ও জয়পুরহাট শহরের সিও কলোনী মহল্লার বাসিন্দা।

মামলার বিবরণে জানা গেছে, ২০ এপ্রিল তাস ও জুয়া খেলার সংবাদ পেয়ে সাংবাদিক নোমান জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেচরা গ্রামে যান। সেখানে জুয়ার বোডে ছবি তুলতে গেলে বদিউজ্জামান বদী, গাউসুল, বাঙাল, হাফিজসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তাকে মারতে মারতে একটি বাড়িতে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে লাঠিসোঠা দিয়ে এলোপাথারী মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত ফুলা জখম করে। ঘটনার সময় হামলাকারিরা সনি ক্যামেরা, স্যামসাং মোবাইল, প্যান্টের পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বদিউজ্জামান বদীর হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করিলে তার বাম হাতের কবজির উপরে হাত ভেঙে যায়। পরে সে জ্ঞান হারালে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। বর্তমানে সে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল ইসলাম জানান, এ বিষয়ে আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com