1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

জয়পুরহাটে “উলামায়ে দেওবন্দের অবদান” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি :  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে “উলামায়ে দেওবন্দের অবদান” শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) দুপুরে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সভাপতি মুফতি জুবায়ের হোসেন।

ছাত্র জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদিস উবায়দুল্লাহ ফারুক দা.বা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে বাংলাদেশের সহ সভাপতি শায়খুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, সহ সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা চোধুরী নাসির আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বোরহান উদ্দিন, সহ সভাপতি মাওলানা জোবায়ের হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি যোবায়ের মাহমুদ, যুব জমিয়তের সভাপতি হাফেজ ইব্রাহীম সবুজ, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রাজিবুল হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ” বাংলাদেশের মানুষ যতক্ষণ না ওলামায়ে দেওবন্দের আদর্শ ও কর্মসূচি গ্রহন করবে, ততক্ষণ পর্যন্ত এদেশের মানুষের শান্তি নিরাপত্তা ও স্বাধীনতা সার্বোভৌমত্বের সংরক্ষণ হবে না। আর এছাড়া বিকল্প কোন পথও নেই।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com