1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

জমে গেল গ্রুপ-১-এর সেমিফাইনাল দৌড়

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এবারের বিশ্বকাপ টুর্নামেন্টের অন্যতম ফেবারিট নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়েছে ইংল্যান্ড। এতে জমে গেল গ্রুপ-১ থেকে সেমিফাইনালে ওঠার লড়াই। বিপদে পড়ে গেল অস্ট্রেলিয়া।

রান তাড়ায় নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে ৯৩) জস বাটলারের গ্লাভসবন্দি করেন ক্রিস ওকস। আরেক ওপেনার ফিন অ্যালেনকে (১৬) ফেরান স্যাম কারেন। এরপরই দারুণ জুটিতে প্রতিরোধ গড়েন কেন উইলিয়ামসন আর গ্লেন ফিলিপস। ব্যাট হাতে উইলিয়ামসন ছিলেন ধীরগতির, আর ফিলিপস হাত খুলে খেলছিলেন। মাত্র ২৫ বলে ফিফটি তুলে নেন ফিলিপস। ক্রমেই বলের সঙ্গে রানের পার্থক্য বাড়তে থাকে।

অবশেষে ৪০ বলে ৩ চারে ৪০ রান করা উইলিয়ামসনকে ফেরান বেন স্টোকস। ভাঙে ৫৯ বলে ৯১ রানের তৃতীয় উইকেট জুটি। এরপর জিমি নিশাম এসেই ৩ বলে ৬ রান করে ক্যাচ তুলে দেন। এরপর কিউইদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন স্যাম কারেন। ক্যাচ দিয়ে ফিরেন ৩৬ বলে ৪ চার এবং ৩ ছক্কায় ৬২ রান করা ফিলিপস। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলতে পারে নিউজিল্যান্ড। ২টি করে উইকেট নেন স্যাম কারেন আর ক্রিস ওকস। এছাড়া মার্ক উড আর বেন স্টোকস নেন একটি করে। ২০ রানে জিতে যায় ইংল্যান্ড।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৯ রান তোলে ইংল্যান্ড। তাদের ওপেনিং জুটিতেই আসে ৮১ রান। একাদশ ওভারে ৪০ বলে ৫২ রান করা অ্যালেক্স হেলসকে ফিরিয়ে জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। এর আগে ৩৯ বলে ৭ চার ১ ছক্কায় ফিফটি পূরণ করেন হেলস। এরপর মঈন আলী (৫) নেমে বড় ইনিংস খেলতে পারেননি। লিয়াম লিভিংস্টোনও আশা জাগিয়েছিলেন, কিন্তু ১৪ বলে ২০ রানেই তাকে বোল্ড করে দেন দেন ফার্গুসন।

অধিনায়ক জস বাটলার ৩৫ বলে ৫ চার ১ ছক্কায় তুলে নেন ফিফটি। তাকে যেন থামানোই যাচ্ছিল না। ১৯তম ওভারে পেস তারকা টিম সাউদির বলে ফিন অ্যালেনের তালুবন্দি হন হ্যারি ব্রুক (৭)। একই ওভারে রানআউট হয়ে থামে বাটলারের ৪৭ বলে ৭ চার ২ ছক্কায় ৭৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৯ রান তোলে ইংল্যান্ড। ৪৫ রানে ২ উইকেট নেন লুকি ফার্গুসন। ১টি করে নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার এবং ইশ সোধি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com