1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ছুটিতে দেশে এসে ঘূর্ণিঝড়ে স্ত্রী-মেয়েসহ নিহত প্রবাসী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। শেষবারের মতো তাদের একবার দেখতে বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ।

নিহতরা হলেন- নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে নেজাম হোসেন, তার স্ত্রী শারমিন আক্তার সাথী এবং তাদের কন্যাশিশু নুসরাত জাহান লিজা।

বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন।

মঙ্গলবার সকালে নিহতদের স্বজনরা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিলেন মালয়েশিয়া থেকে ছুটিতে আসা নেজাম, তার স্ত্রী সাথী এবং কন্যাশিশু। রাত ১০টার দিকে হঠাৎ ঘরের পাশের কড়ই গাছ উপড়ে নেজামের ঘরের উপর পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারান তিনজন।

ঘটনার পর স্থানীয়রা অনেক চেষ্টা করেও গাছটি সরাতে পারেনি। পরে করাত দিয়ে গাছটি কেটে নিহতদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, যে গাছের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছিলেন তিনজন সেই গাছটি এখনও পড়ে আছে খাটের উপর। প্রচণ্ড ঝড়ের কারণে গাছ উপড়ে তিন কক্ষের টিনের ঘরে পড়লেও ক্ষতিগ্রস্ত হয়েছে শুধু নেজামদের থাকার কক্ষটি।

হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার বলেন, নেজাম ২২০০ বর্গফুটের একটি বিল্ডিং নির্মাণ করেছিলেন। আগামী শুক্রবার ওই বিল্ডিংয়ে ঊঠার কথা ছিল তাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই ঘরে উঠার আগেই দুনিয়া ছাড়লেন। আজ বেলা ১১টায় তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com