1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

ছিটকে গেলেন রোহিত, টেস্ট সিরিজে পাওয়া নিয়েও শঙ্কা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ২০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আঙুলের চোটে ওয়ানডে সিরিজ শেষ ভারত অধিনায়ক রোহিত শর্মার। টেস্টেও তাকে পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। দুই পেসার কুলদিপ সেন ও দিপক চাহারও খেলতে পারবেন না তৃতীয় ওয়ানডেতে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (০৭ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে আঙুলে চোট পান রোহিত। চাহার পড়েন হ্যামস্ট্রিং চোটে। আগের পিঠের সমস্যা এই ম্যাচ খেলতে পারেননি কুলদিপ। নাটকীয়তায় ভরপুর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের তিন খেলোয়াড়কে হারানোর কথা জানিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। আঙুলের অবস্থা বোঝার জন্য দেশে ফিরে যাবেন রোহিত। টেস্টের আগে ফিরতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

দ্রাবিড় বলেন, আমরা কিছু চোটের কারণে ভুগছি। যা আমাদের জন্য আদর্শ নয়। কুলদিপ, দিপক ও রোহিত শেষ ম্যাচ খেলতে পারবে না। কুলদিপ ও দিপক এই সিরিজ থেকে ছিটকে গেছে। রোহিতও পরের ম্যাচ খেলতে পারবে না। রোহিত মুম্বাই ফিরে যাবে এবং বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে বুঝতে চেষ্টা করবে আঙুল কী অবস্থায় আছে। সে টেস্টের আগে ফিরতে পারবে কি না তা আমি নিশ্চিত নই। এটি বলারও সময়ও আসেনি। তবে তারা তিনজনই পরের ম্যাচ খেলতে পারবে না।

মোহাম্মদ সিরাজের করা ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলটি জায়গায় দাঁড়িয়ে অফ সাইডে দিকে খেলার চেষ্টা করেন এনামুল হক। বল তার ব্যাটের হাতলে লেগে চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো রোহিতের কাছে। কিন্তু সেটি হাতে রাখতে পারেননি ভারতের অধিনায়ক। উল্টো চোট পান বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে। বল আঙুলে লাগার পর আর অপেক্ষা করেননি রোহিত। চলে যান মাঠের বাইরে। প্রথমে ড্রেসিংরুমে রোহিতের অবস্থা পর্যবেক্ষণ করে ভারতের মেডিকেল টিম। আরও পরিষ্কার ধারণা পাওয়ার জন্য এক্স-রে করাতে নেওয়া হয় হাসপাতালে।

পরে আর ফিল্ডিংয়ে নামা হয়নি তার। সহ-অধিনায়ক লোকেশ রাহুল বাকি সময় দায়িত্ব সামলান। ব্যাটিংয়েও শুরুতে দেখা যায়নি রোহিতকে। ইনিংসের ৪৩তম ওভারে সপ্তম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন তিনি। ৩ চার ও ৫ ছয়ে ২৮ বলে ৫১ রান করে দলকে জয়ের খুব কাছে নিয়ে যান ভারতের অধিনায়ক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com