1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

ছাত্রলীগ-যুবলীগ নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন শেখ হাসিনা: রিজভী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের নিয়ে পুলিশ বাহিনী সাজিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

তিনি বলেন, শেখ হাসিনা জানতেন, ন্যায়বিচার হলে তিনি হেরে যাবেন। প্রশাসন যদি নিরপেক্ষ হয়, আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ হয়, তিনি আর ক্ষমতায় থাকবেন না। তাই তিনি ছাত্রলীগ-যুবলীগ থেকে বেছে বেছে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী তৈরি করেছিলেন। শেখ হাসিনা ছিলেন নরকের শাসক। এই শাসনের যেন পুনরাবৃত্তি না হয়, সেই কাজ আমাদের করতে হবে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া ঈদগাহ ময়দানে বন্যার্তদের ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যদি আপনারা কোনো অপরাধীকে দেখেন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিন। আমরা আইনের শাসনের জন্যই এ কথা বলছি। যদি কেউ অপরাধী হয়ে থাকে, তার নামে মামলা করবেন। তবে কোনো নিরপরাধ ব্যক্তির নামে মামলা করবেন না। এটা সবচাইতে বড় গুনাহ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা সিকদার, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন পারভেজ, সাধারণ সম্পাদক আমিরুল পাসা রাকিবসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com