1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

চ্যাম্পিয়নদের মতো খেলেছে বাংলাদেশ : মুশফিক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ১৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এবারের এশিয়া কাপের আসর শুরু হয়েছে আজ শনিবার থেকে। উদ্বোধনী ম্যাচেই বড় জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে রীতিমত থাইল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলার বাঘিনীরা, ৯ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

এদিন বল হাতে সানজিদা আক্তার, রোমানা আহমেদ, সোহালী আক্তারদের তোপের মুখে পড়ে ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ডের ইনিংস। অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ভূমিকায় ব্যাট চালাতে থাকেন টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা। অপরপ্রান্তে ফারজানা হক দেখে শুনে খেললেও শামীমা থাইল্যান্ডের বোলারদের করেন একের পর এক সীমানাছাড়া।

শেষ পর্যন্ত ১০ চারের বিনিময়ে শামীমা আউট হওয়ার আগে করেন ৩০ বলে ৪৯ রান। পরে ৫০ বল বাকি থাকতেই অধিনায়ক জ্যোতি এবং ফারজানা দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

ফারজানা অপরাজিত থেকে করেন ২৬ রান এবং জ্যোতি করেন ১০* রান। এমন আগ্রাসী জয়ের পর বাংলাদেশ পুরুষ দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম অভিনন্দন বার্তা জানিয়েছেন নারী দলকে।

নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেজে এই ব্যাটার লেখেন, ‘শুভকামনা আমাদের মেয়েদের যারা এশিয়া কাপের উদ্বোধনী খেলা জিতেছে। সত্যিই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মতো খেলেছে। এটা বজায় থাকুক, মাশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com