1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনার ফুলতলায় ১৫৪ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যাবসায়ী আটক ২১ বছর পর অস্ট্রেলিয়া বধ! মোসাদ্দেক-নাহিদের নৈপুণ্যে টাইগারদের ঐতিহাসিক জয় বাজেট ২০২৬-২৭: কমতে পারে নিত্যপণ্য, সিম ও চিকিৎসা খরচ; বাড়তে পারে সিগারেট, রড ও বিলাসপণ্যের দাম একনেকে ৩,৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, স্থগিত চীনা ইকোনমিক জোন ও খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসের বিরুদ্ধে মামলা খারিজ করলেন আদালত দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের ৩ সদস্য গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা ইউনূসের কালো আইনে অর্থনীতির সর্বনাশ সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ। আইনশৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক শৃঙ্খলায় কমিশনারের কঠোর নির্দেশ। বীরগঞ্জে ২৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘চুপিসারে’ বিয়ে সারলেন আমির-ফাতিমা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ১৫ বছরের দাম্পত্যে ইতি টেনে আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদের চার মাস হয়েছে। এর মধ্যেই জল্পনা শুরু হয়েছে মিস্টার পারফেকসনিস্টের তৃতীয় বিয়ে নিয়ে।

কিরণের সঙ্গে বিচ্ছেদের পরই আমির-ফাতিমার সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। অভিযোগ উঠেছিল তাদের মাঝে তৃতীয় ব‍্যক্তির প্রবেশের জন্যই আচমকা এই বিচ্ছেদ। তৃতীয় ব‍্যক্তি হিসেবে নাম উঠে এসেছিল আমিরের ‘দঙ্গল’সহ অভিনেতা ফাতিমা সানা শেখ।

এই গুঞ্জনের মধ্যেই আমির ও ফাতিমার ভাইরাল ছবি বিতর্ক বাড়িয়েছে। ছবিতে দেখা যাচ্ছে বি টাউনের মিস্টার পারফেকশনিস্ট, ফাতিমার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। তবে তা সত্যি নয় এবং ছবিটি আসলে বিকৃত করা হয়েছে।

আসল সেই ছবিতে আমির ও কিরণ ছিলেন। আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতার বাগদান অনুষ্ঠানে পাপারাজিদের জন্য পোজ দিয়েছিলেন দু’জন। কিন্তু ভাইরাল হওয়া সেই ছবিতে কিরনের মুখের বদলে ফাতিমার মুখ দেখা যাচ্ছে।

নেটিজেনদের দাবি, ফাতিমার প্রেমে পড়েই নাকি কিরণের সঙ্গে নিজের সংসার ভেঙেছেন আমির। তবে দঙ্গল কন্যা জানিয়েছেন, আমির খান তার মেন্টর মাত্র।

তবে দঙ্গল কন্যা ফাতিমা স্পষ্ট করেছেন, আমির খান তার মেন্টর মাত্র। তাদের মধ্যে কোনো রকমের প্রেমের সম্পর্ক নেই। কিন্তু এ নিয়ে বরাবর নিজের মুখ বন্ধ রেখেছেন আমির।

ফাতিমার সঙ্গে আমিরের সম্পর্কের গুঞ্জন নতুন নয়। শোনা যায়, ফাতিমাকে অডিশনে দেখে নিজেই তাকে ছবিতে সুযোগ দেন আমির। বলিউডের বিভিন্ন পার্টিতে কিংবা অনেক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে আমির-ফতিমাকে।

সুতরাং, এখন এটা পরিষ্কার যে আমির এবং ফাতিমা বিয়ে করেননি। দঙ্গলের পরে দুই অভিনেতাকে থাগস অব হিন্দুস্তানে একসঙ্গে দেখা গিয়েছিল। দঙ্গল ব্লকবাস্টার হলেও থাগস অফ হিন্দুস্তান বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com